ইস্ট ওয়েস্টের সমাবর্তন ২৮ ফেব্রুয়ারি, চার শিক্ষার্থী পাচ্ছেন স্বর্ণপদক

১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৩৪ AM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ০৯:৫০ AM
বেসরকারি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়

বেসরকারি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

বেসরকারি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ২৩তম সমাবর্তন আগামী ২৮ ফেব্রুয়ারি (বুধবার) অনুষ্ঠিত হবে। এবারের সমাবর্তন অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয় থেকে তিন কিলোমিটার দূরে আফতাবনগর খেলার মাঠে আয়োজন করা হচ্ছে। এতে ভালো ফলাফল অজর্নকারী চার শিক্ষার্থীকে দেওয়া হবে স্বর্ণপদক।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২৮ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৮টায় সমাবর্তনের কার্যক্রম শুরু হবে। এদিন সকালে পবিত্র কুরআন, গীতা, ত্রিপিটক ও বাইবেল পাঠের মধ্যদিয়ে সমাবর্তনের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। সমাবর্তনে অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীদের আগামী ২০ থেকে ২৫ ফেব্রুয়ারির মধ্যে গাউন, টুপি, ট্যাসেল, উপহার সামগ্রী ও ব্যাগ সংগ্রহ করতে বলেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের সম্মতিক্রমে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এ সময় তিনি গ্র্যাজুয়েটদের মধ্যে ডিগ্রি প্রদান করবেন। ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ২৩তম সমাবর্তন বক্তার পাশাপাশি বক্তব্য দেবেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, ট্রাস্টি বোর্ডের চেয়ারপারর্সন সৈয়দ মনজুর এলাহী ও ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শামস্ রহমান। 

অনুষ্ঠানের একপর্যায়ে শিক্ষামন্ত্রীর কাছ থেকে তিন অনুষদের ডিনরা বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি দেওয়ার অনুমতি নেবেন৷ শিক্ষামন্ত্রী অনুমতি দেওয়ার পর একাডেমিক সর্বোত্তম ফলাফল অজর্নকারী চারজন শিক্ষার্থীকে স্বর্ণপদক, একাডেমিক অ্যাওয়ার্ড ও সনদপত্র দেওয়া হবে। শিক্ষামন্ত্রীর কাছ থেকে স্বর্ণপদক গ্রহণ করার পর তাদের পক্ষে একজন বক্তব্য পাঠ করবেন।  

এরপর শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে দ্বিতীয় পর্বের কার্যক্রম তুলে দিয়ে সমাবর্তন স্থান ত্যাগ করবেন। প্রথম পর্বের অনুষ্ঠান শেষে মধ্যাহ্নভোজন বিরতির পর দ্বিতীয় পর্বের কার্যক্রম শুরু হবে। এ পর্বে বিভিন্ন বিভাগের সমাবর্তনে অংশ নেওয়া শিক্ষার্থীদের একাডেমিক সনদপত্র প্রদান করা হবে। 

এবারের সমাবর্তনে ডিগ্রি প্রদান করা হবে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের ২ হাজার ৮৬১ জন শিক্ষার্থীকে। আর সমাবর্তনে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে স্বর্ণপদক দেওয়া হবে চার শিক্ষার্থীকে। 

আরো পড়ুন: বরেন্দ্র বিশ্ববিদ্যালয় পরিদর্শন করলেন জুনাইদ আহমেদ পলক

জানা গেছে, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ২৩তম সমাবর্তনে স্বর্ণপদক পাচ্ছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের স্নাতকোত্তর ডিগ্রিধারী সুমনা ইয়াছমিন, ফার্মেসি বিভাগের মোহাম্মদ আবু তায়েব, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের স্নাতক ডিগ্রিধারী লামিয়া তাসনিম মাহা এবং ইলেক্ট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের স্নাতক ডিগ্রিধারী সাদ মাহবুব চৌধুরী। তাদের সবার সিজিপিএ ৪।

অন্যদের মধ্যে সমাবর্তনে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, আমন্ত্রণিত অতিথিবৃন্দ, তিন অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রক্টর, একাডেমিক কাউন্সিলের সদস্য, শিক্ষক, সমাবর্তন নেওয়া শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।

নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এসপি অফিস ঘেরাও করা সেই ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষার তারিখ ঘোষ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9