নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বসন্ত ও পিঠা উৎসব

১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৪৩ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ০৯:৫১ AM
‘বসন্ত ও পিঠা উৎসব ১৪৩০’ উদ্‌যাপিত

‘বসন্ত ও পিঠা উৎসব ১৪৩০’ উদ্‌যাপিত © টিডিসি ফটো

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে (এনএসইউ) গান, আবৃত্তি, নাচ এবং পিঠার সুস্বাদু খাবার দিয়ে ‘বসন্ত ও পিঠা উৎসব ১৪৩০’ উদ্‌যাপিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) অনুষ্ঠানটি আয়োজন করে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংগঠন।

শিক্ষার্থীরা নিজেদের হাতে বানানো ফেস্টুন, ফ্লায়ার্স, ব্যানারের মধ্য দিয়ে বসুন্ধরায় অবস্থিত ক্যাম্পাসকে রাঙিয়ে তুলে। লাল-হলুদ পোশাকে হাজার হাজার শিক্ষার্থী হাতে ফুল নিয়ে পহেলা ফাল্গুনকে বরণ করে নেয়।

এনএসইউর প্লাজা এলাকা ঐতিহ্যবাহী নৃত্য, লোকগান এবং 'পিঠা উৎসব' এর বিভিন্ন ধরনের টক, মিষ্টি এবং মশলাদার পিঠা প্রদর্শনীর মাধ্যমে প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানে রবীন্দ্রসংগীত পরিবেশন করেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।

শিক্ষার্থীদের প্রতি বাংলা সংস্কৃতি রক্ষার আহ্বান জানিয়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম উৎসবের উদ্বোধন করেন। এসময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ, কর্মকর্তাবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ।

দেশপূনর্গঠনের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের প্রতি জনগণকে সর্তক থ…
  • ০৪ আগস্ট ২০২৬
ওরা গুলি করছে, আপনারা কী করছেন—পুলিশ কর্মকর্তাকে যুবদল নেতা…
  • ০৪ আগস্ট ২০২৬
গোপালগঞ্জে ৫ আগস্ট ঘিরে বাড়তি নিরাপত্তা, মাঠে ৫ প্লাটুন বিজ…
  • ০৪ আগস্ট ২০২৬
স্কুলে যাওয়ার পথে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, অভ…
  • ০৪ আগস্ট ২০২৬
বিশেষ অনুদান পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-শিক্ষার্থী, বর…
  • ০৪ আগস্ট ২০২৬
বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কে শুধু পুরুষের শাস্তির …
  • ০৪ আগস্ট ২০২৬