ইউআইটিএসে ইন্ট্রা ভার্সিটি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ অনুষ্ঠিত

১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:২৯ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ০৯:৫২ AM
টুর্নামেন্টটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান।

টুর্নামেন্টটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান। © সংগৃহীত

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এ ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ কর্তৃক ইন্ট্রা ভার্সিটি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১৩ই ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় ইউআইটিএসের খেলার মাঠে বেলুন উড়িয়ে টুর্নামেন্টটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান।

অনুষ্ঠানে চেয়ারম্যান একটি প্রতিযোগিতাপূর্ণ  টুর্নামেন্ট উপহার দেওয়ার জন্য সকল ক্যাপ্টেনকে দিকনির্দেশনা প্রদান করেন এবং সকলকে আন্তরিকতার সাথে টুর্নামেন্টটি সফল করার আহ্বান জানান।

টুর্নামেন্টটিতে ছয়টি গ্রুপে মোট আঠারোটি টিম অংশগ্রহণ করছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ, বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান, সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আশরাফুল ইসলাম।

রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হাসান, প্রক্টর ড. মো. ইয়াছিন আলী, ইইই বিভাগের বিভাগীয় প্রধান আবেদুল হাদী, ফার্মেসি বিভাগের বিভাগীয় প্রধান মো. মোফাজ্জল হোসেন, ইন্টারন্যাশনাল ডেস্কের অতিরিক্ত পরিচালক শুভ দাস, জনসংযোগ কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, আইটি অফিসার সাফাত-আল-আরাফাত সহ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

ট্যাগ: আইইউটি
চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
গভীর রাতে রাজধানীতে বাসে আগুন
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এসপি অফিস ঘেরাও করা সেই ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9