ব্র্যাক ইউনিভার্সিটিতে ডে কেয়ার সুবিধা চালু

১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:১০ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ০৯:৫২ AM
ব্র্যাক ইউনিভার্সিটি “আদর” নামে ডে কেয়ার সেন্টার চালু

ব্র্যাক ইউনিভার্সিটি “আদর” নামে ডে কেয়ার সেন্টার চালু © টিডিসি ফটো

ব্র্যাক ইউনিভার্সিটি “আদর” নামে ডে কেয়ার সেন্টার চালু করেছে। অফিস চলাকালে এই ডে কেয়ার সেন্টারে ব্র্যাক ইউনিভার্সিটির কর্মীদের শিশুদের সার্বিক যত্ন নেওয়া হবে। কর্মীবান্ধব পরিবেশ তৈরির প্রতিশ্রুতি পূরণে এটি ব্র্যাক ইউনিভার্সিটির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে জানিয়েছে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। 

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর মেরুল বাড্ডার নতুন ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে এই ডে কেয়ার সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ মাহফুজুল আজিজসহ উপস্থিত ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির হিউম্যান রিসোর্স এর ডিরেক্টর রিফাত সুলতানা, ডিরেক্টর অফ অপারেশনস মোহাম্মদ সাজেদুল করিম, বিএসআরএম স্কুল অফ ইঞ্জিনিয়ারিংয়ের ডিন প্রফেসর আরশাদ এম চৌধুরী, ডিপার্টমেন্ট অফ ইংলিশ অ্যান্ড হিউম্যানিটিজ এর চেয়ারপারসন ফেরদৌস আজিম এবং ডিরেক্টর অফ কমিউনিকেশন্স খায়রুল বাশারসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-উদ্ধর্তন কর্মকর্তা, শিশু এবং তাদের অভিভাবকরা।

সৈয়দ মাহফুজুল আজিজ তার বক্তব্যে একটি কর্মীবান্ধব পরিবেশ তৈরি এবং কর্মজীবনে ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য আনতে ডে কেয়ার সেন্টারের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, এই ডে কেয়ার সেন্টারের উদ্বোধন করতে পেরে আমরা গর্বিত, যা কর্মীদের নানাভাবে সহযোগিতার মাধ্যমে আরও বেশি কার্যকর করে তুলতে সহায়তা করবে। আমাদের সহকর্মীদের সন্তানদের জন্য একটি সুন্দর পরিবেশ দেওয়ার মাধ্যমে আমরা বিশ্ববিদ্যালয়ে সম্মান এবং সহমর্মিতার সংস্কৃতি গড়ে তুলতে চাই।

আলিয়া মাদ্রাসার ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সান…
  • ০৪ আগস্ট ২০২৬
জবিতে হামলায় আহতদের দেখতে হাসপাতালে ডাকসু নেতারা
  • ০৪ আগস্ট ২০২৬
রাজশাহীতে জামালপুর জেলা কল্যাণ সমিতির নতুন কমিটি
  • ০৪ আগস্ট ২০২৬
বিএম কলেজে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধরের অভিযোগ
  • ০৪ আগস্ট ২০২৬
জনগণের কাছে অধরাই থেকে যাচ্ছে জুলাইয়ের আকাঙ্ক্ষা
  • ০৪ আগস্ট ২০২৬
হুমকি, ঘুস গ্রহণ ও অপপ্রচারের অভিযোগ পবিপ্রবির শিক্ষক বরখাস…
  • ০৪ আগস্ট ২০২৬