ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দিনব্যাপি বার্ষিক বনভোজন ও মিলনমেলা

১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০১:১২ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১০:০৩ AM
ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বার্ষিক বনভোজন ও মিলনমেলা

ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বার্ষিক বনভোজন ও মিলনমেলা © সংগৃহীত

ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতি বছরের ন্যায় এ বছরও বার্ষিক বনভোজন ও মিলনমেলা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। ঢাকার অদূরে কেরানীগঞ্জে শ্যামলবাংলা রিসোর্টে শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দিনব্যাপি বার্ষিক বনভোজন ও মিলনমেলা-২০২৪ অনুষ্ঠিত হয়। শিক্ষক -শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে দিনব্যাপি এ আয়োজন সকাল ৯ টায় শুরু হয়ে সন্ধ্যা ৬ টা পর্যন্ত চলে।

খেলাধুলা, সুইমিং, খাওয়া-দাওয়া, নৃত্যগীত ও জমকালো কনসার্ট এবং র‌্যাফেল-ড্র এ আয়োজনে অংশগ্রহণকারীরা মনোমুগ্ধকর পরিবেশে উপভোগ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সম্মানিত চেয়ারম্যান ও বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সভাপতি শেখ কবির হোসেন, প্রফেসর ড. মোঃ শরিফ উদ্দিন আহমদ, উপাচার্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়, প্রফেসর ড. সৈয়দ হুমায়ুন আখতার, উপাচার্য, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়; হাবিবুর রহমান বিপিএম-বার, পিপিএম-বার, কমিশনার, ঢাকা মেট্রপলিটন পুলিশ; প্রফেসর ড. নাসিম বানু, উপ-উপাচার্য (প্রশাসন), বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়; প্রফেসর ড. রকীব আহমদ, উপাচার্য, এফআইইউ; ড. মোঃ মুঞ্জর-ই-খোদা তরফদার, ট্রেজারার, এফআইইউ; জনাব মোঃ মশিউর রহমান, রেজিস্ট্রার, এফআইইউ; শেখ মোসাদ্দেক কবির, পরিচালক (অর্থ), এফআইইউ  ও অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শেখ কবির হোসেন সকলের উদ্দেশ্যে তিনটি আনন্দের বার্তা প্রদান করেন প্রথমত ২০২৪ সালে এফআইইউ ২য় সমাবর্তন আয়োজন করবে, দ্বিতীয়ত এ বছরই বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাসে পাঠদান শুরু করবে এবং তৃতীয়ত স্থায়ী ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী তথা এ্যালামনাইদের সমন্বয়ে বৃহৎ পরিসরে একটি মিলনমেলার আয়োজন করা হবে।

চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
গভীর রাতে রাজধানীতে বাসে আগুন
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এসপি অফিস ঘেরাও করা সেই ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9