প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে কানাডার বিজনেস এডুকেশন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:২২ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১১:৩১ AM

© সংগৃহীত

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অফিস অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড ক্যারিয়ার সার্ভিসেস এর উদ্যোগে ৬ ফেব্রুয়ারী, ২০২৪ মঙ্গলবার বিকেল ৩ টায় ইউনিভার্সিটির অডিটোরিয়ামে ‘এক্সপ্লোরিং গ্র্যাজুয়েট বিজনেস প্রোগ্রামস এন্ড ক্যারিয়ারস ইন কানাডা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সেইন্ট মেরি ইউনিভার্সিটি, কানাডার স্কুল অব বিজনেসের এসোসিয়েট প্রফেসর ড. রেহমান খোখার। 

সেমিনারের শুরুতেই ড. খোখার কানাডার বিজনেস এডুকেশনের স্বাতন্ত্র্য বৈশিষ্ঠ্য সমূহ অডিয়েন্সের সামনে তুলে ধরেন। পাশাপাশি সেইন্ট মেরি ইউনিভার্সিটির এডমিশন প্রসেস, স্কলারশীপ, পার্টটাইম চাকুরী সুবিধা সমূহ বিস্তারিত ভাবে আলোচনা করেন। ড. খোখার কানাডার কর্পোরেট সেক্টরে চাকুরীসুবিধা ও ওয়ার্কপারমিটের বিভিন্ন দিন সম্পর্কেও নাতিদীর্ঘ আলোচনা করেন।   

উক্ত সেমিনারে আরো উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উপাচার্য, স্কুল অব বিজনেসের ডিন, উক্ত অনুষদের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।  

উল্লেখ্য যে, উক্ত সেমিনারে শিক্ষার্থীরা একজন বিশেষজ্ঞের কাছ থেকে কিভাবে কানাডাতে পড়ালেখা ও চাকরীর জন্য প্রস্তুতি নিতে হবে সে সম্পর্কে মূল্যবান ধারণা পেয়েছে।

আলিয়া মাদ্রাসার ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সান…
  • ০৪ আগস্ট ২০২৬
জবিতে হামলায় আহতদের দেখতে হাসপাতালে ডাকসু নেতারা
  • ০৪ আগস্ট ২০২৬
রাজশাহীতে জামালপুর জেলা কল্যাণ সমিতির নতুন কমিটি
  • ০৪ আগস্ট ২০২৬
বিএম কলেজে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধরের অভিযোগ
  • ০৪ আগস্ট ২০২৬
জনগণের কাছে অধরাই থেকে যাচ্ছে জুলাইয়ের আকাঙ্ক্ষা
  • ০৪ আগস্ট ২০২৬
হুমকি, ঘুস গ্রহণ ও অপপ্রচারের অভিযোগ পবিপ্রবির শিক্ষক বরখাস…
  • ০৪ আগস্ট ২০২৬