চীনের চ্যাংচুন বিশ্ববিদ্যালয়ের অতিথি অধ্যাপক ড. মো. সবুর খান

১৬ সেপ্টেম্বর ২০১৮, ১০:১৮ PM
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান (মাঝে)।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান (মাঝে)। © সংগৃহীত

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খানকে অতিথি অধ্যাপক হিসেবে সম্মানিত করেছে চীনের ঝিলিং প্রখ্যাত বিশ্ববিদ্যালয় চ্যাংচুন ইউনিভার্সিটি অব ফাইন্যান্স অ্যান্ড ইকোনোমিক্স (সিইউএফই)।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও চ্যাংচুন ইউনিভার্সিটি অব ফাইন্যান্স অ্যান্ড ইকোনোমিক্সের মধ্যে চমৎকার প্রাতিষ্ঠানিক সম্পর্ক গড়ে তোলার স্বীকৃতি হিসেবে ড. মো. সবুর খান এ সম্মানে ভূষিত হলেন।  চীনের এই বিশ্ববিদ্যালয়টি মেধাবী অর্থনীতিবিদ, বিজ্ঞানী, গবেষক ও ভবিষ্যৎ নেতা তৈরির জন্য সারা বিশ্বে বিশেষভাবে পরিচিত ও সমাদৃত।

১৫ই সেপ্টেম্বর সিইউএফই ক্যাম্পাসে অনুষ্ঠিত চ্যাংচুন ইউনিভার্সিটির ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টস (আইএইউপি) ফোরামের অনুষ্ঠানে সিইউএফই-এর সভাপতি লি সুফেং এর কাছ থেকে ড. মো. সবুর খান এ পত্র গ্রহণ করেন।  অনুষ্ঠানে একমাত্র বাংলাদেশি হিসেবে তিনি পাঁচ শতাধিক বিদেশি অতিথির সামনে বক্তব্য দেন এবং বাংলাদেশ ও ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়কে তুলে ধরেন।

ড. মো. সবুর খানের সম্মানজনক এ অর্জন এটাই প্রমান করে যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এখন শিক্ষার্থী বিনিময় প্রকল্প, গবেষণা, সামার প্রোগ্রামসহ নানা কর্মকান্ডের মাধ্যমে সারাবিশ্বে বিস্তৃত হচ্ছে। 

সম্প্রতি এক জরিপে চ্যাংচুন ইউনিভার্সিটি অব ফাইন্যান্স অ্যান্ড ইকোনোমিক্স চীনের স্বায়ত্বশাসিত কলেজগুলোর মধ্যে ৫ম স্থান লাভ করেছে এবং ঝিলিং প্রদেশে ১ম স্থানে রয়েছে। বিশ্ববিদ্যালয়টি বাণিজ্য ও অর্থনীতি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যেও প্রথম স্থানে রয়েছে।

বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপ…
  • ০৫ অক্টোবর ২০২৬
মেসির বিদায়ী ম্যাচে যেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ
  • ০৫ অক্টোবর ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি সফটওয়্যার নিয়ে যা জানা গেল
  • ০৫ অক্টোবর ২০২৬
প্রশিক্ষণের আওতায় আসছেন মাধ্যমিকের পৌনে চার লাখ শিক্ষক
  • ০৫ অক্টোবর ২০২৬
২২ অক্টোবরের ছুটির অফিস কবে করতে হবে, নির্ধারণ করল সরকার
  • ০৫ অক্টোবর ২০২৬
দুর্গাপূজায় ছুটি বাড়াল সরকার
  • ০৫ অক্টোবর ২০২৬