দক্ষ প্রকৌশলীর লক্ষ্যে এডাস্ট শিক্ষার্থীদের আন্তর্জাতিক টেক্সটাইল মেলায় অংশগ্রহণ

০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:০৪ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১১:৩৩ AM
দক্ষ প্রকৌশলীর লক্ষ্যে এডাস্ট শিক্ষার্থীদের আন্তর্জাতিক টেক্সটাইল মেলায় অংশগ্রহণ

দক্ষ প্রকৌশলীর লক্ষ্যে এডাস্ট শিক্ষার্থীদের আন্তর্জাতিক টেক্সটাইল মেলায় অংশগ্রহণ © টিডিসি ফটো

অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির (এডাস্ট) বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে নিয়মিত বাংলাদেশের নামকরা সব টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে ইন্ডাস্ট্রিয়াল ভিজিট এবং বিভিন্ন মেলা ও সেমিনারের অংশগ্রহণ করে আসছে। 

তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক বিদ্যার সমন্বয়ে একজন দক্ষ ও কৌশলী টেক্সটাইল ইঞ্জিনিয়ার হতে এবং কর্মপরিবেশ সম্পর্কে ধারণা পেতে এ ধরনের উদ্যোগ নিয়েছে উচ্চশিক্ষালয়টি। এরই ধারাবাহিকতায় শনিবার (৩ ফেব্রুয়ারি) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ও ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি বিভাগের উদ্যোগে ডিটিজি-২০২৪, আইসিসিবিতে ঢাকা আন্তর্জাতিক টেক্সটাইল ও গার্মেন্ট যন্ত্রপাতি প্রদর্শনীতে অংশগ্রহণ করে। 

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ নূর নবী রাজ ও ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি বিভাগের কো-অর্ডিনেটর রাকিয়া জান্নাতের নেতৃত্বে ৭০ জন শিক্ষার্থীদের একটি দল এই মেলায় অংশগ্রহণ করে। 

ডিটিজি-২০২৪ সবচেয়ে বড় টেক্সটাইল যন্ত্রপাতি প্রদর্শনী মেলা যেখানে ৩৫টি দেশ ও অঞ্চলের ১২০০টি শীর্ষস্থানীয় ব্র্যান্ড তাদের আধুনিক যন্ত্রপাতি, উন্নত কৌশল, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ এবং সর্বশেষ টেক্সটাইল ও গার্মেন্ট শিল্পের নবতর দিক তুলে ধরে। মেলায় অংশগ্রহণে সার্বিক সহায়তা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।

চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
গভীর রাতে রাজধানীতে বাসে আগুন
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এসপি অফিস ঘেরাও করা সেই ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9