আইইউবিতে স্কোয়াশ কোর্ট ও সুইমিংপুল উদ্বোধন

০২ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৫৮ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১১:৫২ AM
আইইউবিতে স্কোয়াশ কোর্ট ও সুইমিংপুল উদ্বোধন

আইইউবিতে স্কোয়াশ কোর্ট ও সুইমিংপুল উদ্বোধন © টিডিসি ফটো

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) প্রাঙ্গণে স্কোয়াশ কোর্ট ও সুইমিংপুলের উদ্বোধন করা হয়েছে। বুধবার (৩১ জানুয়ারি)  ক্যাম্পাসে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথি ছিলেন বাংলাদেশ স্কোয়াশ র‍্যাকেট ফেডারেশনের মহাসচিব জি এম কামরুল ইসলাম এবং প্রথম আলোর প্রধান ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র।

আইইউবি উপাচার্য অধ্যাপক ড. তানভীর হাসান বলেন, শিক্ষার্থীদের স্কোয়াশ খেলায় উৎসাহিত করতে স্কোয়াশ কোর্ট স্থাপন করা হয়েছে। ২০২৮ সালের অলিম্পিক গেমসে অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করে তোলার দীর্ঘমেয়াদি লক্ষ্য নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই দিনে সুইমিংপুলও উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে পুরুষ ও নারী বিভাগে আটজন শিক্ষার্থী সাঁতারে অংশ নেন।

আইইউবি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দিদার এ হোসেইন, ট্রাস্টি লুৎফে এম আইয়ুব, মির্জা সালমান ইস্পাহানি, হোসনে আরা আলি, তওহীদ সামাদ, ইসমাইল দোভাষ, উপাচার্য তানভীর হাসান, সহ–উপাচার্য নিয়াজ আহমদ খান ছাড়াও কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার ও বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক-শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।

আমদানির চালান যাচাইয়ে আর কাগজপত্রের ঝামেলা থাকছে না
  • ০৭ এপ্রিল ২০২৬
‘এমপিওভুক্ত শিক্ষকদের বদলি এনটিআরসিএর মাধ্যমে হবে’
  • ০৭ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ আসনে ভোটকে ঘিরে নিরাপত্তার চাদরে দুই উপজেলা
  • ০৭ এপ্রিল ২০২৬
সত্তরের দশকের চেয়েও ভয়াবহ জ্বালানি সংকটে পড়তে যাচ্ছে বিশ্ব
  • ০৭ এপ্রিল ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার 
  • ০৭ এপ্রিল ২০২৬
বিসিবিতে নেতৃত্ব পরিবর্তনে আসিফ মাহমুদের রহস্যময় পোস্ট
  • ০৭ এপ্রিল ২০২৬
close