গবি আন্তঃবিভাগ ক্রিকেটের শিরোপা রাজনীতি ও সমাজবিজ্ঞানের

০১ ফেব্রুয়ারি ২০২৪, ১০:২৭ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১১:৫২ AM
গবি আন্তঃবিভাগ ক্রিকেটের শিরোপা রাজনীতি ও সমাজবিজ্ঞানের

গবি আন্তঃবিভাগ ক্রিকেটের শিরোপা রাজনীতি ও সমাজবিজ্ঞানের © টিডিসি ফটো

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতার ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে রাজনীতি ও প্রশাসন এবং সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগ।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় খেলার মাঠে প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে প্রমীলা ক্রিকেটে সমাজবিজ্ঞান এবং ছেলেদের ক্রিকেটে রাজনীতি শিরোপা অর্জন করে।

সকালে প্রমীলা ক্রিকেটের ফাইনালে প্রথমে ব্যাট করে সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগ। নির্ধারিত আট ওভারে ১৫৫ রানে পুঁজি গড়ে তারা। জবাবে বায়োকেমিস্ট্রি বিভাগের মেয়েরা নির্ধারিত ৮ ওভার ব্যাট করে ৬২ রান তুলতে সক্ষম হয়।

এরপর দুপুরে ছেলেদের সবচেয়ে আকর্ষণীয় ফাইনালে মুখোমুখি হয় রাজনীতি ও প্রশাসন এবং ইংরেজি বিভাগ। প্রথমে ব্যাট করে শক্তিশালী রাজনীতি ও প্রশাসন। তবে ইংরেজি এর নিয়ন্ত্রিত বোলিংয়ে দশ ওভার খেলা শেষে ৯৫ রান তুলতে পারে রাজনীতি। দলের পক্ষে সর্বোচ্চ ২৩ রান করেন হৃদয়। ইংরেজির হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেন নাহিদ।

জবাবে ২য় বলেই জিহাদের উইকেট তুলে ভালো কিছুর ইঙ্গিত দেয় রাজনীতি বিভাগ। তবে একপ্রান্ত আগলে রেখে দলকে জয়ের কাছেই নিয়ে যাচ্ছিল তায়্যুস কিন্তু শেষ ওভারের ৯ রানের নাটকীয় ম্যাচে রায়হানের বুদ্ধিদীপ্ত বোলিংয়ে ৫ রানের জয় পায় রাজনীতি ও প্রশাসন বিভাগ।

খেলা শেষে মেয়ে ও ছেলে উভয় ইভেন্টের বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। প্রতিযোগিতায় ছেলেদের মধ্যে সেরা খেলোয়াড়ের পুরস্কার পান ইংরেজি বিভাগের জিহাদ এবং মেয়েদের মধ্যে এই পুরস্কার পান সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগের শিরিন।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক সিরাজুল ইসলাম, রেজিস্ট্রার এস. তাসাদ্দেক আহমেদ, বিভিন্ন অনুষদীয় ডিন ও বিভাগীয় প্রধানরা।

ডিগ্রি ও সার্টিফিকেট কোর্সের সমন্বিত ফলাফল প্রকাশ
  • ৩১ মার্চ ২০২৬
হাজার ফলোয়ারেই ইনস্টাগ্রাম থেকে আয়, শুরু করবেন যেভাবে
  • ৩১ মার্চ ২০২৬
ইরান যুদ্ধে ১২০ বিলিয়ন ডলারের লোকসান গুনছে আরব আমিরাত
  • ৩১ মার্চ ২০২৬
জেলের জালে ধরা পড়ল ২৫ মণ ওজনের ‘খটক মাছ’, আড়াই লাখে বিক্রি
  • ৩১ মার্চ ২০২৬
সেতু কর্তৃপক্ষ বিভিন্ন গ্রেডে নিয়োগ দেবে কর্মকর্তা-কর্মচারী…
  • ৩১ মার্চ ২০২৬
‘জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরে’ জুলাই যোদ্ধাদের সঙ্গে বাজে ব…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence