বেসিরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভায় এমআইইউ উপাচার্য

০১ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৪৮ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১১:৫২ AM
শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভায় এমআইইউ উপাচার্য

শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভায় এমআইইউ উপাচার্য © টিডিসি ফটো

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের সঙ্গে অনুষ্ঠিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপচার্যগণের মতবিনিময় সভায় অংশ নিয়েছেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এমআইইউ) উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খান।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপাচার্যবৃন্দ বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহের উন্নয়নে বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন। শিক্ষামন্ত্রী উপাচার্যবৃন্দের কথা মনযোগ সহকারে শোনেন এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহের উন্নয়নে বর্তমান সরকারের বিভিন্ন কর্মপরিকল্পনা ও নির্দশনা প্রদান করেন।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী উপাচার্যবৃন্দের কাছে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন ও তাদের খোঁজ খবর নেন। এ সময় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এমআইইউ) ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খান শিক্ষামন্ত্রীর সঙ্গে করমর্দন ও পরস্পর কুশল বিনিময় করেন।

রেস্টুরেন্টে সংঘর্ষের ঘটনায় তিতুমীরের ৯ শিক্ষার্থীর বিরুদ্ধ…
  • ১৭ নভেম্বর ২০২৬
দক্ষতাকে কর্মসংস্থানে রূপান্তরের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত…
  • ১৭ নভেম্বর ২০২৬
ডিসেম্বর ঘিরে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে কঠোর নজরদারি, সতর্ক …
  • ১৭ নভেম্বর ২০২৬
১২ ঘণ্টা পর অবরুদ্ধ থেকে মুক্ত হলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভ…
  • ১৭ নভেম্বর ২০২৬
দেশে কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান হবে না: জামায়…
  • ১৬ নভেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয় তিন দিন বন্ধ ঘোষণা
  • ১৬ নভেম্বর ২০২৬