অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

৩০ জানুয়ারি ২০২৪, ০৩:৩৭ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৩০ PM

© সংগৃহীত

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সপ্তাহব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। সোমবার (২৯ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের মাঠে এ উদ্বোধন অনুষ্ঠিত হয়। শুরুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ জাহাঙ্গীর আলম, বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য প্রফেসর ড. এম. শাহীন খান, সৈয়দ মোহাম্মদ হেমায়েত হোসেন, গোলাম সারোয়ার কবির, মোঃ জোনায়েত আহমেদ, সুলতানা পারভীনকে সঙ্গে নিয়ে জাতীয় পতাকা ও ক্রীড়া নিশান উত্তোলন করেন এবং মুক্ত আকাশে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এ.কে.এম দেলোয়ার হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক মো: কামরান চৌধুরী, ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ আশরাফ আলী খান, আইন অনুষদের ডীন এ এম মোঃ সাঈদ (সাবেক জেলা জর্জ), ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ শাহরুখ আদনান খান, রেজিস্ট্রার জনাব মোঃ আব্দুল কাইউম সরদার, ফার্মেসী বিভাগের উপদেষ্টা প্রফেসর ড. মোঃ আসলাম হোসেন, বিভিন্ন বিভাগের শিক্ষকমণ্ডলী, ছাত্র-ছাত্রী এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। 

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক ফাইজুল ইসলাম সাকিবের নেতৃত্বে শিক্ষার্থীরা জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করেন। উপাচার্য ও বোর্ড অব ট্রাস্টিজের সদস্যবৃন্দ তাঁদের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও মননশীল সাংস্কৃতিক কর্মকান্ডে অংশগ্রহণের মাধ্যমে নিজেদেরকে আরও উদ্যোমী, আত্মবিশ্বাসী এবং একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় যোগ্য হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। অনুষ্ঠান সঞ্চালনা করেন এডুকেশন বিভাগের প্রভাষক নওরীন সুলতানা। উদ্বোধনী অনুষ্ঠানের শেষ পর্যায়ে মনোজ্ঞ সংগীত পরিবেশন করে বিশ্ববিদ্যালয়ের এগ্রিবিজনেস বিভাগের শিক্ষার্থী অংকন তঞ্চঙ্গ্যা ও তার দল।

১৩ মাস ধরে বন্ধ টেকনাফ বন্দর, বিপাকে ব্যবসায়ী ও শ্রমিকরা
  • ১১ মার্চ ২০২৬
ফেনীতে সহকারী শিক্ষক হিসেবে চূড়ান্ত ৯৯, ঈদের পরই যোগদান
  • ১১ মার্চ ২০২৬
হরমুজ প্রণালীতে ৩ জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা
  • ১১ মার্চ ২০২৬
সংসদ অধিবেশনে যোগ দিচ্ছেন এনসিপির ৬ সংসদ সদস্য
  • ১১ মার্চ ২০২৬
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণ মাদকসহ যুবক আটক
  • ১১ মার্চ ২০২৬
নাহিদের ক্যারিয়ার সেরা বোলিংয়ে অল্পতেই থামল পাকিস্তান
  • ১১ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081