ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের বিওটির নতুন চেয়ারপারসন স্থপতি মাহবুবা হক

৩০ জানুয়ারি ২০২৪, ১১:৫৬ AM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৩০ PM
স্থপতি মাহবুবা হক

স্থপতি মাহবুবা হক © টিডিসি ফটো

২০২৪-২০২৫ সালের জন্য ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) চেয়ারপারসন হিসেবে নির্বাচিত হয়েছেন স্থপতি মাহবুবা হক। সম্প্রতি সাবেক চেয়ারম্যান ড. এম. আলাউদ্দিনের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেছেন তিনি।

ইউএপি বোর্ড অব ট্রাস্টিজের ২০২৪-২০২৫ সালের পর্ষদের অন্যান্য নির্বাচিত সদস্যরা হলেন- তাশমিম শায়েরা মঈন (সিনিয়র সহ-সভাপতি), অধ্যাপক ড. মোহাম্মদ শরিফুল ইসলাম (সহ-সভপতি), মোহাম্মদ ইশতিয়াক কামাল (সহ-সভপতি) ও আলমজেব ফারজাদ আহমেদ।

স্থপতি মাহবুবা হক ১৯৮৬ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে স্থাপত্যে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন। কর্মজীবনের শুরুতে তিনি প্রফেসর শামসুল ওয়ারেসের সাথে শিক্ষানবিশ হিসেবে কাজ করেন। তিনি ১৯৯৬ সালের জানুয়ারিতে ‘মাহবুবা হক অ্যান্ড অ্যাসোসিয়েটস লিমিটেড’ নামে তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানের যাত্রা শুরু করেন।

একজন স্থপতি হিসেবে ৩০ বছরের দীর্ঘ কর্মজীবনে, তিনি বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক সংস্থার সাথে কাজ করেছেন। স্থপতি মাহবুবা হক, ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশের (আইএবি) একজন সদস্য।

চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
গভীর রাতে রাজধানীতে বাসে আগুন
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এসপি অফিস ঘেরাও করা সেই ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9