নবীন শিক্ষার্থীদের বরণ করে নিল ইউআইটিএসের আইন বিভাগ

২৮ জানুয়ারি ২০২৪, ০১:৫০ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৩২ PM
নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে ইউআইটিএস

নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে ইউআইটিএস © টিডিসি ফটো

নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের (ইউআইটিএস) আইন বিভাগ। শনিবার (২৭ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ে নিজস্ব ক্যাম্পাসে বসন্তকালীন সেমিস্টার ২০২৪ এর শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. জাকির হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত পিএইচপি ফ্যামিলি ও ইউআইটিএস বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার মান্যবর রাষ্ট্রদূত হাজনা মো. হাশিম এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবদুর রসিদ। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভুঁইয়া।

প্রধান অতিথির বক্তব্যে মো. জাকির হোসেন বলেন, ভালো আইনজীবী হওয়ার জন্য কঠিন অধ্যবসায় পরিশ্রম করতে হবে ও বিনয়ী হতে হবে। সেইসাথে প্রতিদিন পড়াশোনা করার এবং আইন বিষয়ক জ্ঞান অর্জন করতে হবে। আইনজীবীদের আত্মবিশ্বাস ও সাহসিকতার সাথে কাজ করে যেতে হবে। ন্যায় বিচার প্রতিষ্ঠায় নৈতিক মূল্যবোধ সম্পন্ন আদর্শবান আইনজীবীদের ভূমিকা অনন্য।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন,  ন্যায়, নিষ্ঠ ও বিজ্ঞ আইনজীবী হিসেবে নিজেকে গড়ে উঠতে হবে তোমাদের। এই অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে তরুণদেরকেই এগিয়ে আসতে হবে। ইউআইটিএসের আইন বিভাগ আদর্শবান বিজ্ঞ আইনজীবী তৈরির লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে সুফি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, তোমরা যারা তিলে তিলে সাধনা, ত্যাগ-তিতিক্ষা, পরিশ্রম ও অধ্যাবসায়ের মাধ্যমে জীবনের আরাধ্য লক্ষ্যে পৌঁছানোর জন্য চেষ্টা করছ তারা জীবনে সফল হতে পারবে। একজন মানুষ জীবনে কত বড় হবেন সেটা নির্ভর করবে সে প্রয়োজনের অতিরিক্ত কতটুকু কাজ করলেন।

চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
গভীর রাতে রাজধানীতে বাসে আগুন
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এসপি অফিস ঘেরাও করা সেই ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9