শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছে আইইউবি, ক্লাসে ফিরছেন ড. সরোয়ার

২৮ জানুয়ারি ২০২৪, ০১:০৩ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৩২ PM
শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছে আইইউবি

শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছে আইইউবি © টিডিসি ফটো

ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি শিক্ষক ড. মোহাম্মদ সরোয়ার হোসেনকে ক্লাসে ফেরানোর দাবিতে করা শিক্ষার্থীদের আন্দোলন মেনে নিয়েছে প্রশাসন। আগামীকাল সোমবার (২৯ জানুয়ারি) থেকে তিনি ক্লাসে ফিরবেন বলে প্রশাসনের পক্ষ থেকে আন্দোলনত শিক্ষার্থীদের আশ্বস্ত করা হয়েছে।

রবিবার (২৮ জানুয়ারি) বেলা ১১টা থেকে ক্লাস বর্জন করে ক্যাম্পাসের অভ্যন্তরে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। পরে শিক্ষক ড. মোহাম্মদ সরোয়ার হোসেনকে ক্লাসে ফেরানোর আশ্বাসে বেলা সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীরা কর্মসূচি তুলে নেন। 

আন্দোলরত শিক্ষার্থীরা দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস থেকে কর্মকর্তারা এসে তাদের দাবি মেনে নেওয়ার বিষয়ে আশ্বস্ত করেছেন। শিক্ষক ড. মোহাম্মদ সরোয়ার হোসেন আগামীকাল থেকে ক্লাসে নিয়মিত হবেন বলে কর্মকর্তারা শিক্ষার্থীদের মৌখিকভাবে জানিয়েছেন।

শিক্ষার্থীরা বলেন, প্রশাসনের আশ্বাসে আমরা আন্দোলন আজকের মতো স্থগিত করেছি। তারা আমাদের ক্লাসে ফিরে যেতে বলেছেন। আমরা মনে করছি,  আন্দোলন সফল হয়েছে। তবে আমরা প্রশাসনের এমন আশ্বাস পর্যবেক্ষণ করছি। দাবি বাস্তবায়নে কোনো ধরনের ব্যত্যয় দেখা গেলে অবশ্যই শিক্ষার্থীরা আবার মাঠে নেমে আসবেন।

এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে মুঠোফোনে ও ই-মেইলের মাধ্যমে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়েছে। তবে তাদের পক্ষ থেকে প্রতিবেদন প্রকাশ হওয়ার আগ পর্যন্ত কোনো ধরনের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ড. মোহাম্মদ সরোয়ার হোসেন ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির স্কুল অফ এনভায়রনমেন্ট অ্যান্ড লাইফ সায়েন্সের সহযোগী অধ্যাপক ছিলেন।

গত শুক্রবার (১৯ জানুয়ারি) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে ‘বর্তমান কারিকুলামে নতুন পাঠ্যপুস্তক: বাস্তবতা ও ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনারে নতুন কারিকুলামের সপ্তম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পাঠ্যবইয়ের শরীফ থেকে শরীফা হওয়ার গল্পের অংশটুকু প্রতিবাদ করেন ড. মোহাম্মদ সরোয়ার হোসেন। তার এ প্রতিবাদের ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। পরে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাকে আর ক্লাসে না যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়।

চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
গভীর রাতে রাজধানীতে বাসে আগুন
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এসপি অফিস ঘেরাও করা সেই ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9