ড. সরোয়ার ও আসিফ মাহতাবের জন্য দাঁড়াবেন ঢাবি শিক্ষার্থীরা

২৮ জানুয়ারি ২০২৪, ০৯:৩৮ AM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৩২ PM
ড. মোহাম্মদ সরোয়ার হোসেন ও আসিফ মাহতাব

ড. মোহাম্মদ সরোয়ার হোসেন ও আসিফ মাহতাব © ফাইল ছবি

ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) স্কুল অফ এনভায়রনমেন্ট অ্যান্ড লাইফ সায়েন্সের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সরোয়ার হোসেন ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক খণ্ডকালীন শিক্ষক আসিফ মাহতাবের পক্ষে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষার্থীরা।

সংশ্লিষ্ট ‘কর্তৃপক্ষের অন্যায় আচরণের বিরুদ্ধে’ রবিবার (২৮ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিচত্বর এলাকায় প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছে। বেলা ১১টায় এ কর্মসূচি শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ কর্মসূচি পালিত হবে।

কর্মসূচির আহ্বায়করা জানিয়েছেন, ‘‘বিকৃত ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে কথা বলায় ড. মোহাম্মদ সরোয়ার ও আসিফ মাহতাব প্রতি ব্র্যাক ও ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি কর্তৃপক্ষের অন্যায় আচরণের বিরুদ্ধে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।’’

গত ২১ জানুয়ারি রাতে প্রথমে শিক্ষক আসিফ মাহতাবকে মুঠোফোনে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে আর ক্লাস নিতে না যাওয়ার জন্য জানিয়ে দেওয়া হয়। তিনি বিশ্ববিদ্যালয়টির দর্শন বিভাগের খণ্ডকালীন শিক্ষক ছিলেন। এরপর একই ঘটনায় ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) স্কুল অফ এনভায়রনমেন্ট অ্যান্ড লাইফ সায়েন্সের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সরোয়ার হোসেনকেও আর ক্লাসে না যাওয়ার জন্য জানিয়ে দেয় বিশ্ববিদ্যালয়টি।

গত শুক্রবার (১৯ জানুয়ারি) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে ‘বর্তমান কারিকুলামে নতুন পাঠ্যপুস্তক: বাস্তবতা ও ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনারে নতুন কারিকুলামের সপ্তম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পাঠ্যবইয়ের শরীফ থেকে শরীফা হওয়ার গল্পের অংশটুকু প্রতিবাদ করেন ড. মোহাম্মদ সরোয়ার হোসেন ও আসিফ মাহতাব। তাদের এ প্রতিবাদের ভিডিওগুলো ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।

জুলাই গণঅভ্যুত্থান দিবসে যবিপ্রবির গণভোজে অংশ নেবেন ৩ হাজার…
  • ০৫ আগস্ট ২০২৬
এবার গ্রাফিক্স আর্টস কলেজে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ
  • ০৫ আগস্ট ২০২৬
ছাত্রদল-শিবির সংঘর্ষে কবি নজরুল কলেজের অন্তত ২০ জন আহত
  • ০৫ আগস্ট ২০২৬
ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে বিদেশ যাচ্ছে ২৬ যবিপ্রবির শিক্ষা…
  • ০৫ আগস্ট ২০২৬
শিক্ষাঙ্গনে সহিংসতায় শিক্ষা অধিকার সংসদের উদ্বেগ, ৩ দফা দাবি
  • ০৫ আগস্ট ২০২৬
ডুয়েটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ০৫ আগস্ট ২০২৬