মানারাত ইউনিভার্সিটির কর্মচারীদের মাঝে মেয়র আতিকুলের কম্বল বিতরণ

২৪ জানুয়ারি ২০২৪, ০৬:০৩ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৩৯ PM
কর্মচারীদের মাঝে কম্বল বিতরণ

কর্মচারীদের মাঝে কম্বল বিতরণ © সংগৃহীত

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের মাঝে কম্বল বিতরণ করেছেন। বুধবার (২৪ জানুয়ারি) সকালে রাজধানীর গুলশানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়রের কার্যালয়ে এ কম্বল বিতরণ কর্মসূচি পালন করা হয়। 

এ সময় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খান, রেজিস্ট্রার ড. মো. মোয়াজ্জম হোসেন-সহ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

এ সময় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, এই প্রচণ্ড শীতে বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের মাঝে কম্বল বিতরণ করতে পেরে আমরা আনন্দিত। মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ সব সময়ই বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের নিম্ন আয়ের কর্মচারীদের কষ্ট লাঘবে সচেষ্ট। 

প্রসঙ্গত, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ প্রতি বছরই শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে আসছে। এবারও এ কর্মসূচি হাতে নেয়া হয়েছে। কর্মসূচির প্রথম পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের নিম্ন আয়ের কর্মচারীদের মাঝে আজ কম্বল বিতরণ করা হলো।

জাবির শহীদ সালাম-বরকত হল সংসদের উদ্যোগে জিমনেসিয়াম চালু
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে জাবিতে ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বাসার সামনেই দাঁড়িয়ে ছিলেন, উপর থেকে সিলিন্ডার পড়ে প্রাণ …
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
গভীর রাতে রাজধানীতে বাসে আগুন
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9