ইউজিসি সদস্যের সঙ্গে সাক্ষাৎ মানারাত ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত ভিসির

২৩ জানুয়ারি ২০২৪, ০৬:৫৩ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৪০ PM
অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ কালে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য

অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ কালে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য © টিডিসি ফটো

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের দায়িত্বরত সদস্য প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বেসরকারি মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এমআইইউ) ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খান। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক উন্নয়নসহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন ও ইউজিসি সদস্য প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দকে তার লিখিত বই উপহার দেন। একই সঙ্গে তিনি তাকে সুবিধাজনক সময়ে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানান। 

আরও পড়ুন: মানারাতকে শীর্ষ পাঁচ বিশ্ববিদ্যালয়ের মধ্যে আনতে চাই

প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কার্যক্রম সুচারুভাবে পরিচালনার জন্য বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খানকে ধন্যবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয়ের যে কোনো প্রয়োজনে পাশে থাকার অঙ্গীকার করেন।

জাবির শহীদ সালাম-বরকত হল সংসদের উদ্যোগে জিমনেসিয়াম চালু
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে জাবিতে ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বাসার সামনেই দাঁড়িয়ে ছিলেন, উপর থেকে সিলিন্ডার পড়ে প্রাণ …
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
গভীর রাতে রাজধানীতে বাসে আগুন
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9