আইইউবি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হলেন দিদার এ হোসেইন

২৩ জানুয়ারি ২০২৪, ১১:১৭ AM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৪০ PM
আইইউবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন দিদার এ হোসেইন

আইইউবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন দিদার এ হোসেইন © সংগৃহীত

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) ২০২৪-২৫ মেয়াদের জন্য ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন দিদার এ হোসেইন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গত ডিসেম্বরে আইইউবির প্রতিষ্ঠাতা ট্রাস্ট এডুকেশন সায়েন্স টেকনোলজি অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্ট ট্রাস্ট (ইএসটিসিডিটি) ২০২৪-২৫ মেয়াদের জন্য বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড গঠন করে।

বোর্ডের অন্য সদস্যরা হলেন- এ কে আশরাফ উদ্দিন আহমেদ, হোসনে আরা আলি, রাশেদ চৌধুরী, এ মতিন চৌধুরী, ইসমাইল দোভাষ, জাভেদ হোসেন, মির্জা সালমান ইস্পাহানি, আলতামাশ কবির, এ এইচ এ রশীদ খান, সালমা করিম, এ কাইয়ুম খান, মোহাম্মদ জাকারিয়া খান, ইয়াসমিন জেড মাহমুদ, ওয়াজিদ আলি খান পন্নী, সাইফুর রহমান, আবদুল হাই সরকার, আলতাফ হোসেন সরকার, তওহীদ সামাদ ও নীলুফার জাফরুল্লাহ।

আরো পড়ুন: বুটেক্সে ভর্তি আবেদন শুরু ২৮ জানুয়ারি, পরীক্ষা ৭ হাজার ভর্তিচ্ছুর

দিদার এ হোসেইন ১৯৭১ সালে দেশের মুক্তির জন্য মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী থাকাকালে মহান মুক্তিযুদ্ধে যোগ দেন তিনি। ১৯৭১ সালের ৯ অক্টোবর তিনি বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম ওয়ার কোর্সে অফিসার হিসেবে কমিশন পেয়ে ১০ ইস্ট বেঙ্গলে যোগ দেন। বিলোনিয়ায় তাঁর এবং তাঁর সহযোদ্ধাদের বীরত্বের স্বীকৃতি দিয়েছে মুক্তিযুদ্ধ জাদুঘর।

১৯৮১ সালে সেনাবাহিনী থেকে অবসর গ্রহণের পর তিনি নিউ এশিয়ায় যোগদানের মাধ্যমে টেক্সটাইল শিল্পে ক্যারিয়ার শুরু করেন। ২০০৫-২০০৬ মেয়াদে তিনি বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সহসভাপতি ছিলেন। বর্তমানে তিনি রহিম টেক্সটাইল মিলস লিমিটেডের চেয়ারম্যান হিসেবে কর্মরত। এ ছাড়া তিনি যৌথ মূলধনি প্রতিষ্ঠান পিসিএস বাংলাদেশ (প্রা.) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং ক্যানন পেস্ট ম্যানেজমেন্ট বাংলাদেশ (প্রা.) লিমিটেডের চেয়ারম্যান হিসেবে কর্মরত।

ইবির হল উদ্বোধনে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি কমিট…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
রাজধানী থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বিএমইউর নিনমাসে প্রথমবারের মতো পেডিয়াট্রিক নিউক্লিয়ার মেড…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তি হতে কেউ আবেদন করেনি যে ১১ কলেজে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি নেতাসহ ৪ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
দেশের সব বিশ্ববিদ্যালয়ে ‘শিক্ষা-শিল্প সহযোগিতা ইউনিট’ স্থাপ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9