উপদেষ্টা হিসেবে আইইউবিতে যোগ দিলেন অধ্যাপক ফকরুল আলম

২২ জানুয়ারি ২০২৪, ১০:২১ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৪০ PM
অধ্যাপক ফকরুল আলম

অধ্যাপক ফকরুল আলম © সংগৃহীত

সম্মানীয় উপদেষ্টা হিসেবে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এ যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক ফকরুল আলম। আইইউবিতে তিনি ইংলিশ অ্যান্ড মডার্ন ল্যাঙ্গুয়েজেস বিভাগ এবং সাশিন সেন্টার ফর মাল্টিলিঙ্গুয়াল এক্সিলেন্সকে অ্যাকাডেমিক প্রোগ্রাম ডেভেলপমেন্ট, গবেষণা উন্নয়ন এবং কর্মশালা, সেমিনার ও কনফারেন্স আয়োজনসহ বিভিন্ন বিষয়ে নির্দেশনা প্রদান করবেন।

অধ্যাপক ফকরুল আলম চার দশকের বেশি সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে অধ্যাপনা করেছেন। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা ও আমার দেখা নয়াচীন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি এবং জীবননানন্দ দাশের কবিতা ইংরেজিতে অনুবাদ করেছেন। এছাড়াও, তিনি রাধা চক্রবর্তীর সঙ্গে যৌথভাবে দি এসেনশিয়াল টেগোর বইটি সম্পাদনা করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে অবসরগ্রহণের পর তিনি একই বিভাগে ইউজিসি অধ্যাপক এবং সংখ্যাতিরিক্তি অধ্যাপক ছিলেন। এছাড়াও, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু রিসার্চ ইনস্টিটিউট ফর পিস অ্যান্ড লিবার্টির পরিচালক হিসেবে কাজ করেছেন অধ্যাপক ফকরুল আলম। ২০১৩ সালে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরষ্কার এবং ২০১২ সালে সার্ক লিটারেরি অ্যাওয়ার্ড লাভ করেন।

অধ্যাপক ফকরুল আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতক এবং স্নাতকোত্তর শেষ করার পর কানাডার সায়মন ফ্রেজার ইউনিভার্সিটি থেকে দ্বিতীয় স্নাতকোত্তর এবং ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলম্বিয়া থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

ইবির হল উদ্বোধনে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি কমিট…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
রাজধানী থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বিএমইউর নিনমাসে প্রথমবারের মতো পেডিয়াট্রিক নিউক্লিয়ার মেড…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তি হতে কেউ আবেদন করেনি যে ১১ কলেজে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি নেতাসহ ৪ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
দেশের সব বিশ্ববিদ্যালয়ে ‘শিক্ষা-শিল্প সহযোগিতা ইউনিট’ স্থাপ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9