এআইইউবিতে নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

২২ জানুয়ারি ২০২৪, ১০:০০ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৪০ PM

© সংগৃহীত

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশে (এআইইউবি) নবাগত শিক্ষার্থীদের স্প্রিং ২০২৩-২০২৪ সেমিস্টারের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার আয়োজিত এই অনুষ্ঠানে এআইইউবি এর অফিস অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্স নতুন ছাত্র-ছাত্রীদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষাদান পদ্ধতি এবং নিয়মনীতি সম্পর্কে অবহিত করে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এআইইউবির প্রতিষ্ঠাতা সদস্য ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন। তিনি নতুন শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করেন এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, কেবল চাকরি সন্ধানের জন্য জ্ঞান ও দক্ষতা অর্জন না করে নিজেকে উদ্যোক্তা হিসেবে তৈরি করতে হবে। 

অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন এআইইউবির উপ-উপাচার্য, রেজিস্ট্রার, প্রক্টর এবং ডিন। এসময় বিভিন্ন অনুষদের শিক্ষক-শিক্ষিকা, ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে এআইইউবি পারফর্মিং আর্টস ক্লাব (এপিএসি) নতুন শিক্ষার্থী উদ্দেশ্যে মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশন করেন।

জবিতে সপ্তাহে এক দিন অনলাইন ক্লাস নেওয়ার সিদ্ধান্ত
  • ২২ এপ্রিল ২০২৬
যুক্তরাজ্যে ২০০৯ থেকে জন্ম নেওয়া কেউ সিগারেট কিনতে পারবে না
  • ২২ এপ্রিল ২০২৬
ময়মনসিংহে মাহিন্দ্র-লরির সংঘর্ষে শিশুসহ দুজন নিহত
  • ২২ এপ্রিল ২০২৬
ফিলিস্তিনের পক্ষে নিবন্ধ লেখায় বহিষ্কার, আইনি লড়াইয়ে ট্র…
  • ২২ এপ্রিল ২০২৬
১২ লাখ টাকার চোরাই জিরাসহ বিএনপি নেতা গ্রেফতার 
  • ২২ এপ্রিল ২০২৬
হৃৎপিণ্ডের হুবহু নকল, ‘ডিজিটাল হার্ট’ বানিয়ে মৃত্যুর ঝুঁকি …
  • ২২ এপ্রিল ২০২৬