নতুন শিক্ষাক্রমের সমালোচনা করে চাকরি হারাচ্ছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয় শিক্ষক!

২২ জানুয়ারি ২০২৪, ১১:২৬ AM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৪১ PM
আসিফ মাহতাব

আসিফ মাহতাব © সংগৃহীত

দেশের নতুন শিক্ষাক্রমের সমালোচনা করে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শাস্তির মুখে পড়েছেন বিশ্ববিদ্যালয়টির খণ্ডকালীন শিক্ষক আসিফ মাহতাব। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাকে আর ক্লাস নিতে না যাওয়ার জন্য মুঠোফোনে জানিয়ে দেওয়া হয়েছে। শিক্ষক আসিফ জানিয়েছেন, পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত তিনিও আর ক্লাসে ফিরছেন না।

রবিবার (২১ জানুয়ারি) রাতে নিজের ফেসবুকে এ সংক্রান্ত একটি স্ট্যাটাস দিয়েছেন শিক্ষক আসিফ মাহতাব। তবে বিষয়টি নিয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করা হলে তারা জানিয়েছে, ওই স্ট্যাটাস তাদেরও নজরে এসেছে। তবে তাকে ক্লাসে না যাওয়ার জন্য যে নির্দেশনার কথা স্ট্যাটাসে উল্লেখ করা হয়েছে সেটি তারা তাৎক্ষণিক নিশ্চিত করতে পারেনি।

ফেসবুক স্ট্যাটাসে আসিফ মাহতাব লিখেছেন, ‘‘আজকে আমি ব্র্যাকে রেগুলার ক্লাস নিয়েছি। আমাকে (রাত ১১টা) এইমাত্র ফোন করে জানানো হয়েছে, আমি যাতে বিশ্ববিদ্যালয়ে আর ক্লাস না নিতে না যাই। আমি জানি না, হঠাৎ কেন তারা এই সিদ্ধান্ত নিলো। আমাকে কোনো কারণ জানানো হয়নি।’’

এর আগে, গত শুক্রবার (১৯ জানুয়ারি) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে আয়োজিত ‘বর্তমান কারিকুলামে নতুন পাঠ্যপুস্তক: বাস্তবতা ও ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনারে অংশ নেন শিক্ষক আসিফ মাহতাব।

অনুষ্ঠানে তিনি বলেন, সপ্তম শ্রেণির পাঠ্যবইয়ে ট্রান্সজেন্ডারের গল্প ঢুকিয়ে শিক্ষার্থীদের মগজধোলাই করা হচ্ছে। এসময় তিনি এই পাঠ্যবই থেকে ‘শরীফ’ থেকে ‘শরীফা’ হওয়ার গল্পের পাতা ছিঁড়ে ফেলেন। সংশ্লিষ্টরা বলছেন, আসিফ মাহতাবের এমন কর্মকাণ্ড ব্র্যাক বিশ্ববিদ্যালয় তার বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে।

আরও পড়ুন: পাঠ্যবইয়ে হিজড়া: ‘শরীফ’ থেকে ‘শরীফা’ হওয়ার গল্পে তুলকালাম

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ফাতিয়াস ফাহমিদ সোমবার সকালে দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, তারাও আসিফ মাহতাবের স্ট্যাটাসটি দেখেছেন। তবে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানোর মতো কোনো সিদ্ধান্ত তারা এখনো নেননি। এসময় তিনি বিষয়টি নিয়ে বিস্তারিত জানানোর জন্য আরও সময় চেয়েছেন। বলেন, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিষয়টি পরিষ্কার করা হবে।

এদিকে, রবিবার রাতে শিক্ষক আসিফ মাহতাবের সঙ্গে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তার ফোনালাপের রেকর্ড দ্যা ডেইলি ক্যাম্পাসের হাতে এসেছে। কল রেকর্ডে শোনা যায়, বিশ্ববিদ্যালয়ের ওই কর্মকর্তা শিক্ষক আসিফকে আগামীকাল (সোমবার) থেকে বিশ্ববিদ্যালয়ে না যাওয়ার প্রশাসনিক সিদ্ধান্তটি জানাচ্ছেন।

তখন শিক্ষক আসিফ এ কলের সত্যতা নিশ্চিত হওয়ার জন্য বিপরীত পাশে থাকা ব্যক্তির কাছে অফিসিয়াল বার্তার কথা জানতে চান। তিনি বলেন, আগামীকাল আমার ক্লাস আছে। সেক্ষেত্রে আমাকে এটার সত্যতা নিশ্চিত করে পদক্ষেপ নিতে হবে।

তখন বিপরীত দিক থেকে বলতে শোনা যায়, একচুয়ালি আমি এ সেকশনেই আছি। কর্তৃপক্ষের পক্ষ থেকে আমাকে আপনার এ তথ্য জানানোর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। আমি আপনাকে সে তথ্যটাই জানিয়ে দিলাম। যদি অফিসিয়াল কোনো নোটিশ থাকে, পরে সেটা শেয়ার করবো।

‘কখনো কনফর্মিস্ট, কখনো রিফর্মিস্ট, তারা আসলে অপারচুনিস্ট
  • ৩১ মার্চ ২০২৬
নামাজরত স্ত্রীর গলায় গামছা পেঁচিয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন
  • ৩১ মার্চ ২০২৬
আপনারা শেষ ৬ বলে ১২ রান করেছেন, কিন্তু এর আগে আমরা ৩০০ রান …
  • ৩১ মার্চ ২০২৬
আইপিএলে কাজ করতে এসে ব্রিটিশ প্রকৌশলীর রহস্যময় মৃত্যু
  • ৩১ মার্চ ২০২৬
আপনাদের ম্যানিফেস্টো পড়ে কয়জন ভোট দিয়েছে, বিএনপিকে আখতারে…
  • ৩১ মার্চ ২০২৬
জবিতে ছাত্রদল নেতার শিক্ষক হেনস্থার প্রতিবাদে শিক্ষার্থীদের…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence