শিক্ষার্থীদের পদচারণায় মুখর আইইউবি ক্যাম্পাস

২১ জানুয়ারি ২০২৪, ১০:৩৪ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৪১ PM
ক্যাম্পাসে ফিরতে পেরে উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা

ক্যাম্পাসে ফিরতে পেরে উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা © টিডিসি ফটো

লম্বা ছুটির পর ক্যাম্পাসে ফিরেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (আইইউবি) শিক্ষার্থীরা। নতুন সেমিস্টার দিয়ে শুরু হয়েছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম। এতে উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা। নানা জল্পনা-কল্পনা শেষে লম্বা বিরতির পরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেন আবারও প্রাণ ফিরেছে। 

জানা গেছে, দ্বাদশ জাতীয় নির্বাচন নিয়ে অস্থিরতা এবং সেমিস্টার ব্রেক কাটিয়ে এক মাসের বেশি সময় বন্ধের পর শিক্ষার্থীদের পদচারণায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটি আবারও মুখরিত হয়ে উঠতে শুরু করেছে। শিক্ষার্থীদের উপস্থিতিতে আবারও প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি চত্বর আর অঙ্গনে। দীর্ঘদিন পর সশরীরে ক্লাস শুরু হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের মতে, বন্ধ পেতে সবার ভালোই লাগে। কিন্তু দীর্ঘদিন বন্ধ আবার মনে একঘেয়েমি নিয়ে আসে। প্রতিদিনের ক্লাস, প্রেজেন্টেশন, এসাইন্টমেন্ট থেকে খানিকটা রেহাই পেলেও বন্ধু-বান্ধবের সাথে ক্লাস করা, ঘোরাঘুরি, আড্ডা তারা খুব মিস করেন। এতদিন পরে ক্লাসে ফিরে তারা খুবই আনন্দিত ও প্রফুল্ল।

শিক্ষার্থীরা তাদের আনন্দের বহিঃপ্রকাশ করেন বন্ধুদের সাথে আড্ডা দিয়ে, ছবি তুলে। তবে এতো লম্বা সময় প্রিয়জনদের সাথে কাটিয়ে যারা বাড়ি ছেড়ে এসেছেন তারা আনন্দের সাথে সাথে খানিকটা বেদনাসিক্ত বলা চলে। নাড়ির টান ছেড়ে শিক্ষার্থীরা ছুটি শেষে ফিরে এসেছেন প্রাণপ্রিয় ক্যাম্পাসে।

সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী সুভদ্র সরকার বলেন, অবশেষে ক্যাম্পাস খুলেছে। এখন মনে হচ্ছে, সবকিছুই স্বাভাবিক। দীর্ঘদিন শ্রেণীকক্ষ থেকে, বন্ধুদের থেকে প্রায় বিচ্ছিন্ন ছিলাম। কিন্তু এখন আবার সবার সঙ্গে একই শ্রেণীকক্ষে বসে ক্লাস করতে পারব এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়।

আইন বিভাগের শিক্ষার্থী মৃণাল কান্তি দেব বলেন, অনেকদিন পর আমাদের ক্লাস শুরু হয়েছে। বন্ধুদের সঙ্গে ক্লাস করতে পারব বলে অনেক ভালো লাগছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ আমাদের আবারও ক্লাসে ফেরার সুযোগ করে দেয়ার জন্য। ক্যাম্পাসের এই প্রাণোচ্ছল পরিবেশ যেন আর থমকে না যায় এই প্রত্যাশা করছি।

জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসা পরবর্তী খোঁজ নিলেন প্রধা…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বাসরঘর সাজিয়ে সমকামী দুই যুবতীর বিয়ের আয়োজন, আটকে দিলেন এলা…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে নগদ, আবেদন ২৬ সেপ্টেম্বর পর্যন্ত
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইউনিভার্সিটিতে উৎসবমুখর পরিবেশে ‘ফ্যামিলি ডে’ অনুষ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ইবির হল উদ্বোধনে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি কমিট…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
রাজধানী থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9