উপাচার্যের সঙ্গে গবিসাসের নতুন কমিটির সৌজন্য সাক্ষাৎ

১৮ জানুয়ারি ২০২৪, ০৯:৪০ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০০ AM
উপাচার্যের সঙ্গে গবিসাসের নতুন কমিটির সৌজন্য সাক্ষাৎ

উপাচার্যের সঙ্গে গবিসাসের নতুন কমিটির সৌজন্য সাক্ষাৎ © টিডিসি ফটো

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (গবিসাস) নবগঠিত কমিটি। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে উপাচার্যের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় উপাচার্যের সঙ্গে সমিতির নতুন কমিটির দায়িত্বপ্রাপ্ত ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।

নবগঠিত কমিটির সভাপতি আখলাক ই রাসূল ও সাধারণ সম্পাদক সানজিদা জান্নাত পিংকির নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি ইউনুস রিয়াজ ও কমিটির অন্য সদস্যরা।

সাক্ষাৎকালে উপাচার্য বলেন, তোমাদের সমালোচনা হওয়া চাই গঠনমূলক। বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি বজায় থাকে সেই দিকে তোমরা লক্ষ্য রেখে সামনে এগিয়ে যাও। এসময় তিনি গবিসাসের যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন।

এর আগে গবিসাসের নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ এস. তাসাদ্দেক আহমেদ ও কোষাধ্যক্ষ অধ্যাপক সিরাজুল ইসলামের সঙ্গেও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।

প্রসঙ্গত, সোমবার (১৫ জানুয়ারি) দ্বায়িত্ব হস্তান্তর ও বিদায় সংবর্ধনার মাধ্যমে গবিসাসের ১০ সদস্য বিশিষ্ট এক বছর মেয়াদী নতুন কমিটি ঘোষণা করা হয়।

নৌকা প্রতীক স্থগিত ও না ভোট যুক্ত করে নির্বাচনী বিধিমালা সং…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
দেশের ১১ জেলায় রাতের মধ্যেই ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার পূর্বা…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
আগামী মাসেই রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে সরবরাহ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মিরসরাইয়ে রাতের আঁধারে ট্রান্সফরমার চুরি, অন্ধকারে ৭০ পরিবার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের বাজেট থেকে এক টাকাও নেননি মুসাদ্দিক, ১২ মাস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
নর্ডিক স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ সম্পূর্ণ অর্থা…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬