আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ে দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ ও পরিচ্ছন্নতা অভিযান

১৬ জানুয়ারি ২০২৪, ১১:০১ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০৪ AM
ক্লাবের সদস্যদের পরিষ্কার অভিযান

ক্লাবের সদস্যদের পরিষ্কার অভিযান © সংগৃহীত

আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল এন্ড স্যোশাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) ক্যাম্পাসে কর্মরত ক্লিনার ও আশেপাশের দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। 

পরে এনভায়রনমেন্টাল এন্ড স্যোশাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে ক্যাম্পাসের আশপাশের রাস্তায় পরিস্কার পরিচ্ছন্ন করেন ক্লাবের সদস্যরা। এ সময় ক্লাবের সভাপতি, কোষাধ্যক্ষসহ ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। 

পরে ক্লাবের উদ্যোগে টেকসই উন্নয়নের উপর দুটি গবেষণাপত্র উপস্থাপন করা হয় বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. মাহবুবুর রহমান। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাবেবর সদস্যবৃন্দ ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

জুলাই গণঅভ্যুত্থান দিবসে যবিপ্রবির গণভোজে অংশ নেবেন ৩ হাজার…
  • ০৫ আগস্ট ২০২৬
এবার গ্রাফিক্স আর্টস কলেজে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ
  • ০৫ আগস্ট ২০২৬
ছাত্রদল-শিবির সংঘর্ষে কবি নজরুল কলেজের অন্তত ২০ জন আহত
  • ০৫ আগস্ট ২০২৬
ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে বিদেশ যাচ্ছে ২৬ যবিপ্রবির শিক্ষা…
  • ০৫ আগস্ট ২০২৬
শিক্ষাঙ্গনে সহিংসতায় শিক্ষা অধিকার সংসদের উদ্বেগ, ৩ দফা দাবি
  • ০৫ আগস্ট ২০২৬
ডুয়েটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ০৫ আগস্ট ২০২৬