শিক্ষকতায় দেড় যুগ পার, মামুন উর রশীদকে মানারাতের ভিসির শুভেচ্ছা

১৬ জানুয়ারি ২০২৪, ১০:৪০ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০৪ AM
মামুন উর রশীদকে ফুল দিয়ে অভিনন্দন

মামুন উর রশীদকে ফুল দিয়ে অভিনন্দন © সংগৃহীত

শিক্ষকতা পেশায় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে দেড় যুগের বেশি সময় ধরে কর্মরত থাকায় ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মামুন উর রশীদকে ফুল দিয়ে অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খান। আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের গুলশান ক্যাম্পাসে উপাচার্যের কার্যালয়ে এ অভিনন্দন জানানো হয়। 

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. মোয়াজ্জম হোসেন এ সময় উপস্থিত ছিলেন। এ সময় ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খান সহযোগী অধ্যাপক মোহাম্মদ মামুন উর রশীদকে অভিনন্দন জানানোর পাশাপাশি তার উত্তরোত্তর সফলতা ও সমৃদ্ধি কামনা করেন। 

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক সময়ের মেধাবী মুখ সহযোগী অধ্যাপক মোহাম্মদ মামুন উর রশীদ মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত থাকার পাশাপাশি এই বিভাগের গুলশান ক্যাম্পাসের বিবিএ ও এমবিএ প্রোগ্রামের সমন্বয়কের দায়িত্ব পালন করছেন। 

ছাত্র অবস্থায় তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদের বিবিএ ও এমবিএতে ফ্যাকাল্টি ফার্স্ট হওয়ার পাশাপাশি বিবিএ প্রোগ্রামের জন্য প্রধানমন্ত্রী স্বর্ণপদক ও এমবিএ প্রোগ্রামের জন্য চ্যান্সেলরস স্বর্ণ পদকে ভূষিত হন।

গাজায় ফের ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫, প্রাণহানি ছাড়াল ৭…
  • ৩১ মার্চ ২০২৬
সিঙ্গাপুর ম্যাচের একাদশে ২ পরিবর্তন, দেখবেন যেভাবে
  • ৩১ মার্চ ২০২৬
তেলের দাম না বাড়ানোর সিদ্ধান্ত
  • ৩১ মার্চ ২০২৬
বন্ধ রাখতে হবে সিন্ডিকেট সভাসহ প্রমোশন বোর্ড, শাস্তি দেওয়া …
  • ৩১ মার্চ ২০২৬
আর্জেন্টিনার ম্যাচের নতুন সূচিতে পরিবর্তন
  • ৩১ মার্চ ২০২৬
এনসিপির প্রবাসী সংকট ব্যবস্থাপনা সেল গঠন
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence