গণ বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষার্থীদের নবীন বরণ

১৪ জানুয়ারি ২০২৪, ০৮:১৫ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০৬ AM
গণ বিশ্ববিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠান

গণ বিশ্ববিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠান © সংগৃহীত

সাভারে অবস্থিত গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) জানুয়ারি-২৪ সেশনের তিনটি বিভাগ ও একটি অনুষদের নতুন শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪জানুয়ারি) সকালে আইন, বাংলা এবং ফলিত গণিত বিভাগের ও ভেটেরিনারি অনুষদের নবীন শিক্ষার্থীদের নিয়ে এ আয়োজন করা হয়।

নবীনবরণ অনুষ্ঠানে বাংলা বিভাগের নতুন শিক্ষার্থী সাবিকুন নাহার আফরিন বলেন, সাহিত্যপ্রীতি থেকেই বাংলা বিভাগে আসা। গণ বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক সৌন্দর্য আমাকে এখানে আবদ্ধ করেছে। ভবিষ্যতে শিক্ষক হওয়ার অদম্য ইচ্ছে বাংলা ভাষা চর্চায় আমাকে আগ্রহী করে তুলেছে।

বাংলা বিভাগের ৩২ তম ব্যাচের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে বিশ্ববিদ্যালয়টির অ্যাকাডেমিক ভবনের ৩২১ নং কক্ষে। বিভাগটি ২০০৮ সালে যাত্রা শুরু করে। বর্তমানে এ বিভাগটিতে দুই শতাধিক শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। ভেটেরিনারি অনুষদের ১৭তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে অ্যাকাডেমিক ভবনের ২০৪ নং কক্ষে। অনুষদটি ২০১৬ সালে তাদের যাত্রা শুরু করে। বর্তমানে ৪০০ শতাধিক শিক্ষার্থী এখানে অধ্যায়নরত রয়েছে।

আইন বিভাগের ৩০তম ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয় ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি) কক্ষে। বিভাগটির যাত্রা শুরু হয় ২০০৯ সালে। এবং ফলিত গণিত বিভাগটির ২৮ তম ব্যাচের নবীন বরণ অনুষ্ঠিত হয় অ্যাকাডেমিক ভবনের ৫১৪ নম্বর কক্ষে। বিভাগটি ২০১০ সালের দিকে তার যাত্রা শুরু করেছিল।

নবীন বরণ অনুষ্ঠানে  উপস্থিত হয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার এবং প্রশাসনিক কর্মকর্তাবৃন্দরা। এছাড়া অন্যান্য বিভাগ এবং অনুষদে নিজ নিজ ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গবিতে জানুয়ারি ও অক্টোবর ২ সেশনে শিক্ষার্থীদের ভর্তি ও পরীক্ষা সম্পন্ন হয়। বছরে ২ সেমিস্টার কার্যক্রমের ধারাবাহিকতায় বজায় রেখে পাঠদান করানো হয়।

‘কখনো কনফর্মিস্ট, কখনো রিফর্মিস্ট, তারা আসলে অপারচুনিস্ট
  • ৩১ মার্চ ২০২৬
নামাজরত স্ত্রীর গলায় গামছা পেঁচিয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন
  • ৩১ মার্চ ২০২৬
আপনারা শেষ ৬ বলে ১২ রান করেছেন, কিন্তু এর আগে আমরা ৩০০ রান …
  • ৩১ মার্চ ২০২৬
আইপিএলে কাজ করতে এসে ব্রিটিশ প্রকৌশলীর রহস্যময় মৃত্যু
  • ৩১ মার্চ ২০২৬
আপনাদের ম্যানিফেস্টো পড়ে কয়জন ভোট দিয়েছে, বিএনপিকে আখতারে…
  • ৩১ মার্চ ২০২৬
জবিতে ছাত্রদল নেতার শিক্ষক হেনস্থার প্রতিবাদে শিক্ষার্থীদের…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence