ইউআইটিএসের নতুন উপাচার্য অধ্যাপক ড. আবু হাসান ভূঁইয়া

১৪ জানুয়ারি ২০২৪, ০৬:২৫ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০৬ AM
অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া

অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া © ফাইল ছবি

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া। বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ধারা ৩১ (১) অনুযায়ী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক এই অধ্যাপককে ইউআইটিএসের উপাচার্য নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, বেসরকারি বিশ্ববিদ্যালয়-১ এর উপসচিব ড. মো. ফরহাদ হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এর আগে তিনি বিশ্ববিদ্যালয়টির ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। একইসাথে তিনি রাষ্ট্রপতি নিয়োগকৃত উপ-উপাচার্যও ছিলেন।

রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে কয়েকটি শর্তে এবার বিশ্ববিদ্যালয়টির উপাচার্য হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। এসব শর্তের মধ্যে রয়েছে, উপাচার্য পদে তার নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ হতে ৪ বছর। তবে মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এই নিয়োগ আদেশ বাতিল করতে পারবেন; তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত বেতনভাতা প্রাপ্য হবেন এবং পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন; তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ অনুযায়ী দায়িত্ব পালন করবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

ড. মো. আবু হাসান ভূঁইয়া ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে ১৯৭৫ সালে মাস্টার্স ও ১৯৮১ সালে এমফিল ডিগ্রি অর্জন করেন। তিনি ভারতের পুনে বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৯ সালে পিএইচডি ডিগ্রি লাভ করেন এবং লন্ডনের লিড্স বিশ্ববিদ্যালয় থেকে কমনওয়েলথ স্টাফ ফেলোশিপে পোস্ট ডক্টরাল গবেষণা করেন।

তিনি ১৯৮১ সালের ৭ সেপ্টেম্বর বুয়েটের পদার্থবিজ্ঞান বিভাগে প্রভাষক পদে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন এবং একই বিশ্ববিদ্যালয় ও বিভাগে ২০১৮ সালের জুন মাস পর্যন্ত অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।

তিনি বুয়েটের বিভাগীয় প্রধান, প্রকৌশল অনুষদের ডিন, শের-ই-বাংলা হলের প্রভোস্ট, ভর্তি কমিটির চেয়ারম্যান, শিক্ষক- কর্মকর্তা সিলেকশন কমিটির সদস্য, সিন্ডিকেট সদস্য, একাডেমিক কাউন্সিল সদস্য, কমিটি ফর এডভান্সড স্টাডিজ অ্যান্ড রিসার্চ-এর সদস্যসহ বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বিভিন্ন কমিটিতে বিশেষজ্ঞ হিসেবে কাজ করেন।

তিনি বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটির একজন সম্মানিত ফেলো এবং এর সাধারণ সম্পাদক, ভাইস-প্রেসিডেন্ট ও প্রেসিডেন্ট ছিলেন এবং বাংলাদেশ এসোসিয়েশন ফর দি অ্যাডভান্সমেন্ট অব সায়েন্স-এর লাইফ মেম্বার ও বর্তমান ভাইস-প্রেসিডেন্ট।

ড. ভূঁইয়া ‘বাংলাদেশ জার্নাল অব ফিজিকস্’-এর চিফ এডিটর, ‘বাংলাদেশ জার্নাল অব সায়েন্টিফিক এন্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ’ ও ‘দি বাংলাদেশ জার্নাল অব সাইয়েন্টিফিক রিসার্চ’- এর এডিটরিয়াল বোর্ড মেম্বার।

সদরঘাট ট্র্যাজেডি: দুই দিন পর মিরাজের লাশ উদ্ধার
  • ২০ মার্চ ২০২৬
বিদেশে প্রথমবারের ঈদ, স্মৃতি আর চোখের জলে ভরা মুহূর্ত
  • ২০ মার্চ ২০২৬
কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ বছরে বিনামূল্যে ১০৭…
  • ২০ মার্চ ২০২৬
'প্রত্যেকবার আমার জন্য বিপদে পড়তে হয়েছে এই মানুষটার'
  • ২০ মার্চ ২০২৬
শ্রমিকবান্ধব প্রধানমন্ত্রীর নির্দেশনা: বেতন-বোনাসে স্বস্তির…
  • ২০ মার্চ ২০২৬
দেশবাসীকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান প্রধানমন্ত্…
  • ২০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence