আন্দোলনে গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

৩০ ডিসেম্বর ২০২৩, ০৮:৪৯ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:৩১ AM
গণ বিশ্ববিদ্যালয়ে আন্দোলনে নেমেছেন সাধারণ শিক্ষার্থীরা

গণ বিশ্ববিদ্যালয়ে আন্দোলনে নেমেছেন সাধারণ শিক্ষার্থীরা © টিডিসি ফটো

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) জরিমানা মওকুফসহ বিভিন্ন দাবিতে আন্দোলনে নেমেছেন সাধারণ শিক্ষার্থীরা। আন্দোলনের এক পর্যায়ে প্রশাসনিক ভবনে তালা বন্ধ করে অবস্থান কর্মসূচি পালন করেছেন তারা। আজ শনিবার (৩০ ডিসেম্বর) সকালে বাদামতলায় শিক্ষার্থীরা জড়ো হয় এবং পরবর্তীতে প্রশাসনিক ভবনের সামনে তাদের দাবিসমূহ নিয়ে আন্দোলনে নামেন।

এসময় শিক্ষার্থীরা বিভিন্ন শ্লোগানের মাধ্যমে তাদের দাবিসমূহ তুলে ধরেন। এ সময় তারা জরিমানা বাতিল, জরিমানা হিসেবে কেটে নেওয়া সেমিস্টার ফি সমন্বয়, বকেয়া সত্ত্বেও যাদের বিশেষ বিবেচনায় পরীক্ষার অনুমতি দিবে তাদের জরিমানা কমানো, স্বাস্থ্য বীমা নিশ্চিতকরণ, জরিমানার কারণে শিক্ষাবৃত্তি না আটকানোর দাবি জানান।

তবে এদিন ট্রাস্টি বোর্ডের সভার কারণে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য, কোষাধ্যক্ষসহ প্রশাসনিক প্রধান ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন না। ফলে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ডিনস কমিটির সভাপতি অধ্যাপক ড. জহিরুল ইসলাম খান, প্রক্টরিয়াল বডির সদস্য সিনিয়র সহকারী অধ্যাপক ড. মো. ফুয়াদ হোসেন, সহকারী অধ্যাপক শারমিন হক ও সিনিয়র প্রভাষক ড. মো. আলী আজম খান উপস্থিত হন। 

তারা উপাচার্য ও রেজিস্ট্রারের সাথে যোগাযোগ করে সাধারণ শিক্ষার্থীদের সাথে প্রশাসনের বৈঠকের ব্যবস্থা করার চেষ্টা করবেন বলে আশ্বস্ত করেন। তারা জানান, প্রশাসন বা শিক্ষকগণ সবসময় শিক্ষার্থীদের পক্ষেই কাজ করে। তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করবে যেন শিক্ষার্থীদের পক্ষে রায় হয়।

উপস্থিত সাধারণ শিক্ষার্থীরা এতে আশ্বস্ত হয়ে তাদের কর্মসূচি স্থগিত করেন এবং তাদের দাবি মানা না হলে আগামীকাল রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

উল্লেখ্য, গত অক্টোবর সেশনের সেমিস্টার ফি নির্ধারিত সময়ে পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় বেশিরভাগ শিক্ষার্থীর ৫ হাজার টাকা জরিমানা ধরা হয় এবং অনেকের চলতি সেমিস্টারের জমাকৃত ফি থেকে জরিমানা কর্তন করা হয়। এছাড়াও স্বাস্থ্য বীমার টাকা নিলেও তা কার্যকর নয় বলে দাবি করছেন শিক্ষার্থীরা।

রেস্টুরেন্টে সংঘর্ষের ঘটনায় তিতুমীরের ৯ শিক্ষার্থীর বিরুদ্ধ…
  • ১৭ নভেম্বর ২০২৬
দক্ষতাকে কর্মসংস্থানে রূপান্তরের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত…
  • ১৭ নভেম্বর ২০২৬
ডিসেম্বর ঘিরে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে কঠোর নজরদারি, সতর্ক …
  • ১৭ নভেম্বর ২০২৬
১২ ঘণ্টা পর অবরুদ্ধ থেকে মুক্ত হলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভ…
  • ১৭ নভেম্বর ২০২৬
দেশে কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান হবে না: জামায়…
  • ১৬ নভেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয় তিন দিন বন্ধ ঘোষণা
  • ১৬ নভেম্বর ২০২৬