গবিতে জরিমানা বাতিলের দাবিতে প্রশাসনিক ভবনে শিক্ষার্থীদের তালা

৩০ ডিসেম্বর ২০২৩, ০৬:৩৪ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:৩১ AM

© টিডিসি ফটো

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) সেমস্টিার ফি সময়ের মধ্যে না দিতে পারাই ধার্যকৃত জরিমানা মওকুফসহ বিভিন্ন দাবিতে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। আন্দোলনের এক পর্যায়ে প্রশাসনিক ভবনে তালা দিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

শনিবার (৩০ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের বাদামতলায় সাধারণ শিক্ষার্থীরা জড়ো হন এবং পরবর্তীতে প্রশাসনিক ভবনের সামনে তাদের দাবিসমূহ নিয়ে অবস্থান নেন।

সেখানে শিক্ষার্থীরা বিভিন্ন শ্লোগানের মাধ্যমে তাদের দাবিগুলো তুলে ধরেন। এ সময় তারা জরিমানা বাতিল, জরিমানা হিসেবে কেটে নেওয়া সেমিস্টার ফি সমন্বয়, বকেয়া সত্ত্বেও যাদের বিশেষ বিবেচনায় পরীক্ষার অনুমতি দিবে তাদের জরিমানা কমানো, স্বাস্থ্য বীমা নিশ্চিতকরণ, জরিমানার কারণে শিক্ষাবৃত্তি না আটকানোর দাবি জানান।

তবে এদিন ট্রাস্টি বোর্ডের সভার কারণে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য, কোষাধ্যক্ষসহ সংশ্লিষ্ট কেউ উপস্থিত ছিলেন না। ফলে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ডিনস' কমিটির সভাপতি অধ্যাপক ড. জহিরুল ইসলাম খান, প্রক্টরিয়াল বডির সদস্য সিনিয়র সহকারী অধ্যাপক ড. মো. ফুয়াদ হোসেন, সহকারী অধ্যাপক শারমিন হক ও সিনিয়র প্রভাষক ড. মো. আলী আজম খান উপস্থিত হন। 

এ সময় তারা উপাচার্য ও রেজিস্ট্রারের সাথে যোগাযোগ করে সাধারণ শিক্ষার্থীদের সাথে প্রশাসনের বৈঠকের ব্যবস্থা করার চেষ্টা করবেন বলে আশ্বস্ত করেন। তারা জানান, প্রশাসন বা শিক্ষকগণ সবসময় শিক্ষার্থীদের পক্ষেই কাজ করে। তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করবেন যেন শিক্ষার্থীদের পক্ষে রায় হয়।

উপস্থিত সাধারণ শিক্ষার্থীরা এতে আশ্বস্ত হয়ে তাদের কর্মসূচি স্থগিত করেন এবং তাদের দাবি মানা না হলে আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

উল্লেখ্য, গত অক্টোবর সেশনের সেমিস্টার ফি নির্ধারিত সময়ে পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় বেশিরভাগ শিক্ষার্থীর ৫ হাজার টাকা জরিমানা ধরা হয় এবং অনেকের চলতি সেমিস্টারের জমাকৃত ফি থেকে জরিমানা কর্তন করা হয়। এছাড়াও স্বাস্থ্য বীমার টাকা নিলেও তা কার্যকর নয় বলে অভিযোগ করছেন শিক্ষার্থীরা।

সরকারি অফিসে ৩০ শতাংশ বিদ্যুৎ-গ্যাস ব্যবহার কমানোসহ যেসব সি…
  • ০৩ এপ্রিল ২০২৬
মির্জা আব্বাসের সর্বশেষ শারীরিক অবস্থা জানা গেল
  • ০৩ এপ্রিল ২০২৬
জরুরি টিকাদান কর্মসূচি: ‘অবহেলিত’ স্বাস্থ্যকর্মীদের সঙ্গে ব…
  • ০৩ এপ্রিল ২০২৬
দলিত শ্রেণির কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইবে নেপাল
  • ০৩ এপ্রিল ২০২৬
সিরাজগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩
  • ০৩ এপ্রিল ২০২৬
সিঙ্গাপুর থেকে ডিজেল নিয়ে চট্টগ্রামে ভিড়েছে তেলবাহী জাহাজ, …
  • ০৩ এপ্রিল ২০২৬