ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির উদ্যোগে সিরাজগঞ্জে শীতবস্ত্র বিতরণ

৩০ ডিসেম্বর ২০২৩, ০৪:১৬ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:৩১ AM
শীতবস্ত্র বিতরণ

শীতবস্ত্র বিতরণ © সংগৃহীত

সিরাজগঞ্জের কাজিপুরে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (৩০ ডিসেম্বর) বেলা ১২টায় কাজিপুর আল-জামিয়াতুল মাদানিয়া (মাদ্রাসা) প্রাঙ্গনে শীতবস্ত্র বিতরণ করা হয় ।

এসময় উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হুসাইন, কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শহিদুল ইসলাম, সোনামুখী ইউনিয়ন চেয়ারম্যান মো: শাহ্জাহান আলী,  ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক নাসের ইকবাল, জনসংযোগ বিভাগের প্রধান রাইসুল হক চৌধুরী, এডমিশন অফিসার মো: আরাফাত হোসাইন, স্ট্যান্ডার্ড গ্রুপের ব্যবস্থাপক মো: সরকার কবির, সহ-ব্যবস্থাপক মো: রুহুল আমিনসহ প্রমুখ ।

বক্তারা বলেন, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি মানবিক কাজগুলোর সাথে সবসময় নিজেদের সম্পৃক্ত রাখার চেষ্টা করছে । প্রতিবছরের মতো এবারেও সিরাজগঞ্জের কাজিপুর,সোনামুখী, যমুনার চরাঞ্চলসহ এর আশেপাশের এলাকায় শীতে বিপর্যস্ত অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে এ বিশ্ববিদ্যালয় । 

এদিন সিরাজগঞ্জের কাজিপুর, সোনামুখী, যমুনার চরাঞ্চলসহ এর আশেপাশের এলাকায় ৫ হাজার কম্বল, ৭৫০ পিস লেপ ও ১২ হাজার শীতবস্ত্র বিতরন করা হয়।

ট্রেন দুর্ঘটনার কারণে পা কাটতে হয়েছিল সেই শিশুর, বেরিয়ে এলো…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
ভুল চাহিদায় সুপারিশপ্রাপ্ত ১৯৫ জনকে প্রতিস্থাপন করল এনটিআরস…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তির নিশ্চায়ন করবেন যেভাবে
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তিতে লাগবে যেসব প্রয়োজনীয় কাগজপত্র
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
দাম বাড়ল সিগারেটের, প্রজ্ঞাপন জারি
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
বড় সুখবর পাচ্ছেন মাউশির বিদ্যালয় ও পরিদর্শন শাখার সহকারী শ…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬