ইন্টারন্যাশনাল ব্লকচেইন অলিম্পিয়াডে বিশ্ব চ্যাম্পিয়ন ইউআইইউ

৩০ ডিসেম্বর ২০২৩, ০৩:৫৬ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:৩১ AM
টিম অ্যাপোক্যালিপস

টিম অ্যাপোক্যালিপস © সংগৃহীত

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ‘অ্যাপোক্যালিপস’ টিম ইন্টারন্যাশনাল ব্লকচেইন অলিম্পিয়াড ২০২৩ প্রতিযোগিতায় বিশ্ব চ্যাম্পিয়ন (গোল্ড উইনার) হয়েছে। প্রতিযোগিতাটির ফাইনাল রাউন্ড গত ১৭ নভেম্বর নেদারল্যান্ডের আমস্টারডামে অনুষ্ঠিত হয়। ইন্টারন্যাশনাল ব্লকচেইন অলিম্পিয়াড ২০১৭ সালে প্রতিষ্ঠিত। যেটি অত্যাধুনিক ব্লকচেইন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য শিক্ষার্থীদের একটি প্ল্যাটফর্ম হিসাবে কাজ করে। 

এ বছর প্রতিযোগিতায় বাংলাদেশ, কানাডা, চীন, ইউরোপ, হংকং, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, কাজাখস্তান, মেসিডোনিয়া, মালয়েশিয়া, মেক্সিকো, মঙ্গোলিয়া, নেদারল্যান্ডস, ফিলিপাইন, রাশিয়া, তাইওয়ান, ইউক্রেন, যুক্তরাজ্য এবং ভিয়েতনাম সহ সর্বমোট ২০ টি দেশ থেকে প্রায় ৪৫ টি দল অংশগ্রহণ করে। প্রতিটি দল প্রতিযোগিতায় তাদের বিভিন্ন দৃষ্টিভঙ্গি এবং দক্ষতার মাধমে নিজেদেরকে তুলে ধরেন। 

আরও পড়ুন: আবেদন ফি ছাড়াই স্নাতক করুন যুক্তরাজ্যে, সঙ্গে ১৮ লাখ টাকা

ইউআইইউর টিম অ্যাপোক্যালিপস প্রতিযোগিতায় সর্বোচ্চ স্কোর পেয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে মর্যাদাপূর্ণ গোল্ড উইনার অর্জন করেছে। ইউআইইউর টিম অসাধারণ কৃতিত্বের জন্য একটি প্রশংসাপত্র সহ ২৪০০ ইউরো প্রাইজমানি অর্জন করে। টিম অ্যাপোক্যালিপস সদস্যরা হলেন ইউআইইউর কম্পিউটার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাদিয়া আহমেদ, এস এম জিসানুল ইসলাম, সহিদ হোসেন মুস্তাকিম এবং আদিবা তাসনিম আনাম। উল্লেখ্য যে, এটিই প্রথম বাংলাদেশ থেকে কোনো দল ইন্টারন্যাশনাল ব্লকচেইন অলিম্পিয়াড প্রতিযোগিতায় বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।  

উক্ত প্রতিযোগিতায় চ্যাম্পিয়নশিপ পুরষ্কার ছাড়াও ইউআইইউর আরও একটি দল ‘টিম আনচেইনড’ আধুনিক ব্লকচেইন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উল্লেখযোগ্য অবদানের জন্য মেরিট পুরস্কার পেয়েছে। এছঅড়াও ‘টিম অ্যাপোক্যালিপস’ বাংলাদেশে গত ২৫ জুলাই অনুষ্ঠিত ৪র্থ ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশ ২০২৩ প্রতিযোগিতায় স্টুডেন্ট ক্যাটাগরিতে ২য় স্থান অর্জন করেছিল।    

ট্যাগ: ইউআইইউ
মিসর নাকি আর্জেন্টিনা, কে জিতবে—জানাল সুপার কম্পিউটার
  • ০৭ জুলাই ২০২৬
বার্নার্দো সিলভার কাছে প্রকাশ্যে ক্ষমা চাইলেন রদ্রি
  • ০৭ জুলাই ২০২৬
পে স্কেলের সুপারিশ কবে যাচ্ছে মন্ত্রিসভায়, জানা গেল সময়
  • ০৭ জুলাই ২০২৬
‘তোর বাবাকে মারতে চাইনি—কয়েকটা ছুরিকাঘাত করেছি, মারা গেছে’
  • ০৭ জুলাই ২০২৬
বিশ্বকাপের ডামাডোলে একি হতশ্রী দশা বাংলাদেশ ক্রিকেট দলের!
  • ০৭ জুলাই ২০২৬
স্পেনের সঙ্গে ফাইনাল খেলতে চান স্কালোনি
  • ০৭ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence