অ্যাক্রেডিটেশন পেল ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সিএসই ও ইইই বিভাগ

২৭ ডিসেম্বর ২০২৩, ০৫:৪৮ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:৩২ AM

© সংগৃহীত

৪ বছরের জন্য অ্যাক্রেডিটেশন পেয়েছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির (ইডব্লিউইউ) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) এবং ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিকস ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ। বোর্ড অফ অ্যাক্রেডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনিক্যাল এডুকেশন (বিএইটিই) এ স্বীকৃতি প্রদান করেছে।

বিএইটিই স্বীকৃতি প্রাপ্ত যে কোনো প্রতিষ্ঠানের শিক্ষার মান এবং গবেষণায় উৎকর্ষতার পরিচয় বহন করে। এর সাথে শিক্ষাপ্রতিষ্ঠানটি যে বিএইটিই নির্ধারিত স্ট্যান্ডার্ড মেনে চলে তারও প্রমাণ দেয়। 

বিএইটিই স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠানে অধ্যয়ন শেষে শিক্ষার্থীদের প্রাপ্ত সনদ মানসম্মত প্রতিষ্ঠানগুলোতে চাকরির ক্ষেত্রে এবং বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশেষভাবে মূল্যায়িত হয়।

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের নিরলস ও কঠোর পরিশ্রম এই অর্জনে ভূমিকা রেখেছে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করে।

স্কুলে যাওয়ার কথা বলে বের হয়ে দুই ছাত্রী নিখোঁজ, পরিবারের উ…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
ভিক্ষাবৃত্তির জন্য সেই শিশুর ‘পা কাটা ও কিডনি চুরির’ প্রমাণ…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে ডেঙ্গুর উপসর্গ নিয়ে শিক্ষকের মৃত্যু
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
বিদেশি শিক্ষার্থীদের পরিবার আনার সুযোগ বন্ধ হচ্ছে অস্ট্রেলি…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
নোয়াখালীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
রাবিপ্রবির নামে ফেক ও বট আইডিতে সয়লাব সামাজিক যোগাযোগমাধ্যম
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬