ইউআইইউ-পুলিশ স্টাফ কলেজের মধ্যে সমঝোতা স্মারক সই

২৬ ডিসেম্বর ২০২৩, ০৬:০২ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:৩৪ AM
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান © টিডিসি ফটো

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) এবং পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশে (পিএসসি) -এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) ইউআইইউ ক্যাম্পাসে এক অনুষ্ঠানে এই সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়।

ইউআইইউর উপাচার্য প্রফেসর ড. মো. আবুল কাশেম মিয়া’র সভাপতিত্বে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশের রেক্টর (অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক) ড. মল্লিক ফকরুল ইসলাম, বিপিএম, বিবিএম, ইউআইইউ’র ইনস্টিটিউট ফর অ্যাডভান্স রিসার্চের (আইএআর) নির্বাহী পরিচালক এবং প্রফেসর ইমেরিটাস ড. এম রিজওয়ান খান, ইউআইইউ’র কোষাধ্যক্ষ মো. আব্দুল মোকাদ্দেম, ইউআইইউর রেজিস্ট্রার ড. মো. জুলফিকুর রহমান, পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশের ভাইস রেক্টর মো. রেজাউল হক, পিপিএম, পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশের এমডিএস (এডমিন এন্ড ফিন্যান্স) মো. মতিউর রহমান শেখ, পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশের এমডিএস (একাডেমিক) মো. গোলাম রসুল, পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশের এমডিএস (ট্রেনিং) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশের পরিচালক (একাডেমিক) সুফিয়ান আহমেদ, পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশের স্টাফ অফিসার টু রেক্টর আবু সুফিয়ান।

ইউআইইউর উপাচার্য এবং পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশের রেক্টর (অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক) নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।  

এই সমঝোতা চুক্তি অনুযায়ী ইউআইইউ এবং পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ যৌথভাবে বিভিন্ন একাডেমিক এবং প্রাতিষ্ঠানিক গবেষণা সহযোগিতায় কাজ করবে। এছাড়াও যৌথভাবে বিভিন্ন প্রশিক্ষণ, সেমিনার, কর্মশালা এবং শিক্ষা সফর আয়োজন করবে। প্রয়োজন অনুযায়ী দুই প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে এক্সচেঞ্জ প্রোগ্রামের কাজ করবে। 

অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের প্রধান ও পরিচালকবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ঢাবির কুদরত-ই-খুদা হোস্টেলে গেস্টরুম নেওয়ার অভিযোগ
  • ২০ এপ্রিল ২০২৬
ঢাবিতে হলে আবাসনের দাবিতে নবীনদের গণস্বাক্ষর কর্মসূচি
  • ২০ এপ্রিল ২০২৬
এমপি মনোনয়ন পেলেন ইডেনের সাবেক ছাত্রী রুমা
  • ২০ এপ্রিল ২০২৬
চাঁদপুরে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেবে ৩০ হাজারের বেশি শ…
  • ২০ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ছাত্রদলের মানসুরা আ…
  • ২০ এপ্রিল ২০২৬
বিদায়ী সংবর্ধনায় আবেগপ্রবণ রুবেল, ৩ ব্যক্তিকে বিশেষ স্মরণ
  • ২০ এপ্রিল ২০২৬