আইএসইউ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের আয়োজনে ইংলিশ ফিয়েস্তা অনুষ্ঠিত

২৪ ডিসেম্বর ২০২৩, ০৭:৫৪ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৩৭ PM

© সংগৃহীত

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) এর ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের আয়োজনে ইংলিশ ফিয়েস্তা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মহাখালী ক্যাম্পাসে এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএসইউ উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান ।

আইএসইউ উপাচার্য শিক্ষার্থীদের উদ্দ্যেশে বলেন, ইংরেজি জানার পাশাপাশি দক্ষতা অর্জন করতে হবে, চর্চার মাধ্যমে ইংরেজি ভাষা পড়া, লেখা, শোনা ও বলার মাধ্যমে নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে । বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে ইংরেজি ভাষা ছাড়া ক্যারিয়ারে এগিয়ে যাওয়া খুবই কঠিন । ইংরেজি ভালোভাবে আয়ত্ত করাটাও একটা সম্পদ বলে উল্লেখ করেন তিনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ তাহের বিল্লাল খলিফা, রেজিস্ট্রার মো: ফাইজুল্লাহ কৌশিক। ইংরেজি বিভাগের চেয়ারপার্সন ড. মো: আবু নাঈমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক শাহরিয়ার তালুকদার ও প্রভাষক আব্দুল্লাহ আল মামুন।

অনুষ্ঠানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের কার্যনির্বাহি পর্ষদের নতুন কমিটি ঘোষণা করা হয়। সভাপতি হিসেবে মোহাম্মদ নাহিয়ান মোরশেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে আতিকা নওশীন রাইসাসহ ২০২৩-২০২৪ মেয়াদের পূর্ণাঙ্গ কমিটির নাম ও প্রকাশ করা হয়।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন প্রোগ্রামের চেয়ারপার্সন, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীবৃন্দ । শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় সংস্কৃতিক অনুষ্ঠান।

ইবিতে পরীক্ষার খাতা মূল্যায়নে চালু হচ্ছে কোডিং পদ্ধতি
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির সাবেক হল জিএসকে হাসপাতালে ফেলে যান দুই ব্যক্তি, রাতে …
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
জাবি বন্ধ থাকবে ২৩ সেপ্টেম্বর, ক্যালেন্ডারে ছুটি থাকলেও পরদ…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
অনিয়মের অভিযোগ ভিত্তিহীন দাবি অব্যাহতিপ্রাপ্ত অধ্যাপক মনিরু…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে যাওয়ার কথা বলে বের হয়ে দুই ছাত্রী নিখোঁজ, পরিবারের উ…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
ভিক্ষাবৃত্তির জন্য সেই শিশুর ‘পা কাটা ও কিডনি চুরির’ প্রমাণ…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬