দ্বিতীয় মেয়াদে ইস্টার্ন ইউনিভার্সিটির বিওটির চেয়ারম্যান হলেন আলী আজ্জম

২২ ডিসেম্বর ২০২৩, ১০:৪৩ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৩৯ PM
মোহাম্মদ আলী আজ্জম

মোহাম্মদ আলী আজ্জম © টিডিসি ফটো

ইস্টার্ন ইউনিভার্সিটি ফাউন্ডেশন ও ইস্টার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) চেয়ারম্যান হিসেবে পুননির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক ও ব্যবসায়ী মোহাম্মদ আলী আজ্জম। এ বছর ১ জানুয়ারি থেকে তিনি ইস্টার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। আজ শনিবার (২৩ ডিসেম্বর) বেলা ১১টায় ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের ১৮৫তম সভায় তাঁকে এই পদে দ্বিতীয় মেয়াদের জন্য নির্বাচন করা হয়।

এর আগে ইস্টার্ন ইউনিভার্সিটি ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ এবং ইস্টার্ন ইউনিভার্সিটির অ্যাডমিশন অ্যান্ড ডিসিপ্লিনারি বিষয়ক বোর্ড কমিটির চেয়ারম্যানসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন আলী আজ্জম। আগামাী ১ জানুয়ারি ২০২৪ থেকে পরবর্তী এক বছর তিনি ইস্টার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।

ইস্টার্ন ইউনিভার্সিটি ছাড়া চট্টগ্রামের পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য হিসেবে সম্পৃক্ত আছেন মোহাম্মদ আলী আজ্জম। পাশাপাশি অনেক শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গেও জড়িত। জামিলা-লতিফ নামে একটি ফাউন্ডেশনের চেয়ারম্যানের দায়িত্বও পালন করছেন। তিনি ফাতেমা স্টিল করপোরেশনের স্বত্তাধিকারী এবং রিয়েল এস্টেট প্রতিষ্ঠান আল জামিল প্রোপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। 

সভা শেষে পুননির্বাচিত চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বোর্ড অব ট্রাস্টিজের সদস্যরা। এ সময় ইউনিভার্সিটির উপাচার্য, কোষাধ্যক্ষ ও রেজিস্ট্রারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রেস্টুরেন্টে সংঘর্ষের ঘটনায় তিতুমীরের ৯ শিক্ষার্থীর বিরুদ্ধ…
  • ১৭ নভেম্বর ২০২৬
দক্ষতাকে কর্মসংস্থানে রূপান্তরের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত…
  • ১৭ নভেম্বর ২০২৬
ডিসেম্বর ঘিরে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে কঠোর নজরদারি, সতর্ক …
  • ১৭ নভেম্বর ২০২৬
১২ ঘণ্টা পর অবরুদ্ধ থেকে মুক্ত হলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভ…
  • ১৭ নভেম্বর ২০২৬
দেশে কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান হবে না: জামায়…
  • ১৬ নভেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয় তিন দিন বন্ধ ঘোষণা
  • ১৬ নভেম্বর ২০২৬