ইউনিভার্সিটি অব স্কলার্স’র নতুন ভিসি অধ্যাপক এনামুল বাশার

২১ ডিসেম্বর ২০২৩, ০৭:১১ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪১ PM
অধ্যাপক ড. এনামুল বাশার ও  ইউনিভার্সিটি অব স্কলার্স’র লোগো

অধ্যাপক ড. এনামুল বাশার ও ইউনিভার্সিটি অব স্কলার্স’র লোগো © ফাইল ছবি

বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব স্কলার্সের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির (সৈয়দপুর) সাবেক অধ্যাপক ড. এনামুল বাশার।

বুধবার (২০ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব ড. মো. ফরহাদ হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে এতে জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ধারা ৩১ (১) অনুযায়ী ড. এনামুল বাশারকে ইউনিভার্সিটি অব স্কলার্সের উপাচার্য পদে নিয়োগ দেওয়া হলো।

ড. এনামুল বাশার বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির (সৈয়দপুর) অবসরপ্রাপ্ত অধ্যাপক। তাকে তিনটি শর্তে ইউনিভার্সিটি অব স্কলার্সের উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।

শর্তগুলো হলো- উপাচার্য পদে তার নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ হতে ০৪ বছর। তবে মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এই নিয়োগ আদেশ বাতিল করতে পারবেন।

তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত বেতনভাতা প্রাপ্য হবেন এবং পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন; তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ অনুযায়ী দায়িত্ব পালন করবেন।

যবিপ্রবির ‘জাস্ট ডিরেক্টরি’ অ্যাপে যুক্ত হলো ‘অফলাইন ডায়েরি…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
‘প্রশাসনের অসহযোগিতায় আটকে আছে জিমনেসিয়াম-৬ আইটি প্রকল্প-মা…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
নবম পে-স্কেলের গেজেট জারি আজই?
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
পাঁচ ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
পুরস্কার পাচ্ছেন ১০০ গুণী শিক্ষক, তুলে দেবেন প্রধানমন্ত্রী
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
এএসআই নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ, দেখে নিন রোল নম্বর
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬