জিইউবি ইকো ওয়ারিয়র্স ক্লাবের নতুন সভাপতি হৃদয়, সম্পাদক দেলোয়ার

২০ ডিসেম্বর ২০২৩, ০৯:৫১ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৪ PM
সভাপতি হৃদয় ও সাধারণ সম্পাদক দেলোয়ার

সভাপতি হৃদয় ও সাধারণ সম্পাদক দেলোয়ার © সংগৃহীত

গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ (জিইউবি) ইকো ওয়ারিয়র্স ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন হৃদয় সাহা ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ দেলোয়ার। সোমবার (১৮ ডিসেম্বর) টেক্সটাইল বিভাগের সহযোগী অধ্যাপক  ড. মোহাম্মদ শরীফুল আলমকে মডারেটর করে এ কমিটি প্রকাশ করা হয়।

নবগঠিত এ কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি হিসেবে মো. সালমান খালেদ, কোষাধ্যক্ষ প্রান্ত সরকার, সাংগঠনিক সম্পাদক আকলিমা আক্তার, সহ-সাংগঠনিক সম্পাদক মানবেন্দ্রনাথ রায়, নারী বিষয়ক সম্পাদক অনন্যা দাস ও তথ্য বিষয়ক সম্পাদক মো. রাকিব হোসেনকে রাখা হয়।

এছাড়া দপ্তর সম্পাদক হিসেবে আহাম্মেদ সাজিদ, গ্রাফিক্স সম্পাদক হিসেবে কৌশিক আহমেদ ও ফটোগ্রাফি সম্পাদক হিসেবে রয়েছেন সাইফুল ইসলাম।

কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন সানজিত আহমেদ, নিপুণ অথৈ, নিফাত চৌধুরি, আব্দুল্লাহ তালুকদার, সাদিয়া সায়মা, সুরাইয়া তিথলি, নুসরাত ডালিয়া, সৌরভ হাসান, এখলাসুজ্জামান, ইশতিয়াক বিজয়, মুস্তাকিম হোসেন, ঈশিতা আফরিন ইভা, সোলাইমান হোসেন, শাহরিয়ার হোসেন ও পৃথু দেব।

স্থানীয় ও বৈশ্বিক পরিবেশের প্রতি নাগরিক সাধারণ ও শিক্ষার্থীদের সচেতনতা বাড়াতে গত কয়েক বছর ধরে এ সংগঠনটি কাজ করে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ে ক্লিনিং অপারেশন, লিফলেটের মাধ্যমে সচেতনতামূলক বার্তা পৌঁছানো, বৃক্ষরোপণ কর্মসূচি পালন ও প্লাস্টিকের ব্যবহার কমানোই সংগঠনটির মূল লক্ষ্য ও উদ্দেশ্য।

নবীনবরণের কনসার্টে সংঘর্ষ: ক্ষমা চাইল জগন্নাথ বিশ্ববিদ্যালয়…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
হত্যা মামলায় নিরীহ মানুষকে হয়রানির প্রতিবাদে মানববন্ধন
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তি হওয়া শিক্ষার্থীদের জরুরি নির্দেশনা নটর ডেম কলে…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর কার্যক্রম ও জবাবদিহি প্রতিবেদন তুলে ধরলেন ভিপি-জিএস,…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলিতে শূন্যপদের তথ্য দিতে জটিলতা, অধিদপ্তরে…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের জাকিরের আপত্তিকর ভিডিও ভাইরাল
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬