বিইউবিটি’তে বাংলাদেশ বাণিজ্য শিক্ষা সমিতির বৃত্তি প্রদান

১৯ ডিসেম্বর ২০২৩, ০৩:১৪ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৫ PM
বৃত্তি প্রদান অনুষ্ঠান

বৃত্তি প্রদান অনুষ্ঠান © সংগৃহীত

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) বাণিজ্য বিভাগের দরিদ্র শিক্ষার্থীদের জন্য “বাংলাদেশ বাণিজ্য শিক্ষা সমিতি” দুই লক্ষ এক হাজার টাকার বৃত্তির তহবিল প্রদান করে। গত ১৪ ডিসেম্বর আয়োজিত এক অনুষ্ঠানে বৃত্তির তহবিল প্রদান করা হয়।

তহবিল থেকে প্রাপ্ত মুনাফা বিইউবিটি'তে অধ্যয়নরত বাণিজ্য শিক্ষার অতি দরিদ্র ছাত্র-ছাত্রীদের মাঝে বছরে একবার বৃত্তি হিসেবে বণ্টন করা হবে।

অনুষ্ঠানে বিইউবিটির উপাচার্য অধ্যাপক ড. মো. ফৈয়াজ খান বলেন, বাণিজ্য শিক্ষা প্রসারে সমিতির এই বৃত্তি গরীব ও মেধাবী শিক্ষার্থীদের একটি অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে।

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিইউবিটি ট্রাস্টের সদস্য ও বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা অধ্যাপক মো. আবু সালেহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আলী নূর সহ বিইউবিটি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে সমিতির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি প্রফেসর লতিফুর রহমান, সহ-সভাপতি ও বিইউবিটি ট্রাস্টের সদস্য প্রফেসর মিয়া লুৎফর রহমান, মহাসচিব ও বিইউবিটি ট্রাস্টের সদস্য প্রফেসর মো. এনায়েত হোসেন মিয়া এবং প্রফেসর মো. মহিউদ্দিন।

রেস্টুরেন্টে সংঘর্ষের ঘটনায় তিতুমীরের ৯ শিক্ষার্থীর বিরুদ্ধ…
  • ১৭ নভেম্বর ২০২৬
দক্ষতাকে কর্মসংস্থানে রূপান্তরের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত…
  • ১৭ নভেম্বর ২০২৬
ডিসেম্বর ঘিরে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে কঠোর নজরদারি, সতর্ক …
  • ১৭ নভেম্বর ২০২৬
১২ ঘণ্টা পর অবরুদ্ধ থেকে মুক্ত হলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভ…
  • ১৭ নভেম্বর ২০২৬
দেশে কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান হবে না: জামায়…
  • ১৬ নভেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয় তিন দিন বন্ধ ঘোষণা
  • ১৬ নভেম্বর ২০২৬