শীতার্ত মানুষের পাশে ইউআইইউ সোশ্যাল সার্ভিসেস ক্লাব

১৮ ডিসেম্বর ২০২৩, ০৫:২৫ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৬ PM
ক্লাবের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে সম্প্রতি শীতবস্ত্র বিতরণ করা হয়

ক্লাবের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে সম্প্রতি শীতবস্ত্র বিতরণ করা হয় © সংগৃহীত

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) সোশ্যাল সার্ভিসেস ক্লাবের উদ্যোগে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার শীত প্রধান এলাকায় শীতার্ত মানুষের মাঝে সম্প্রতি শীতবস্ত্র বিতরণ করা হয়।

প্রতি বছর শীত মৌসুমে অতিরিক্ত শৈত্যপ্রবাহের কারণে অসহায় ও হত দরিদ্র মানুষদেরকে চরম দুর্ভোগে পড়তে হয়। সেসব হত দরিদ্র ও নিঃস্ব মানুষের পাশে দাড়িয়েছে ইউআইইউ সোশ্যাল সার্ভিসেস ক্লাবের তরুণ সদস্যরা। ক্যাম্পাসে বুথ স্থাপন করে শীতবস্ত্র ও তহবিল সংগ্রহ করে। 

ইউআইইউ সোশ্যাল সার্ভিসেস ক্লাব এর একটি দল সরেজমিনে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার প্রত্যন্ত এলাকায় শীতার্ত মানুষের ঘরে ঘরে গিয়ে প্রকৃতপক্ষে দরিদ্র এবং গরম কাপড়ের অভাবে ভুগছে এমন মানুষের তালিকা সংগ্রহ করে। সংগ্রহকৃত মানুষের মাঝে শীতবস্ত্র এবং পেট্রোলিয়ম জেলি বিতরণ করা হয়। এই অনুদানগুলি ফুলবাড়ীর উপজেলার ৮টি গ্রামের ৭০০ টিরও বেশি পরিবারকে সহায়তা করেছে।

সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে, ইউআইইউ সোশ্যাল সার্ভিসেস ক্লাব সবসময় জনসেবা করতে প্রতিশ্রুতিবদ্ধ। ইউআইইউর উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল কাশেম মিয়া শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য ইউআইইউ এর শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা এবং শিক্ষার্থীদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ট্যাগ: ইউআইইউ
ময়মনসিংহে মাদ্রাসায় বজ্রপাতে গাছ দ্বিখণ্ডিত, বৈদ্যুতিক সরঞ্…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রত্যাহার ক্যান্টনমেন্ট থানার ওসি, হাসিনার ফেরা নিয়ে কী আছ…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
পাবলিক বিশ্ববিদ্যালয়ে অর্থ ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদ…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
৬ শতাধিক শিক্ষার্থী নিয়ে আগামীকাল বিএমটিসির জাতীয় পর্ব
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় ১০ কেজি গাঁজাসহ ৩ যুবক গ্রেপ্তার
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল অ্যাভিয়েশন এন্ড অ্যারোস্পেস…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬