নর্দান ইউনিভার্সিটিতে ইংলিশ ফেস্টের আয়োজন

১৭ ডিসেম্বর ২০২৩, ০৮:১৪ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৭ PM

© টিডিসি ফটো

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের ইংরেজি বিভাগের ২২ বছর পূর্তি উপলক্ষে ইংলিশ ফেস্ট-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে নর্দান ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অধ্যাপক ড. আবু ইউসুফ মো. আবদুল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। লালন ও ফোকলোর গবেষক অধ্যাপক ড. আনোয়ারুল করীমের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথিদের মধ্যে এতে বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ও লেখক-গবেষক বাদল সৈয়দ, স্থপতি, লেখক ও নাট্য নির্মাতা শাকুর মজিদ, শিক্ষা মন্ত্রনালয়ের উপসচিব খোদেজা খাতুন।  

প্রধান অতিথির বক্তব্যে ড. আবদুল্লাহ বলেন, ‘মানুষের জীবনে সাহিত্যের গুরুত্ব অসীম। সাহিত্যকে বর্তমান বিশ্বের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের অংশীদার করতে হবে।’

বাদল সৈয়দ বলেন, ‘সাহিত্য ঐতিহাসিকভাবে দেশ, মাটি ও মানুষের উন্নয়নে এবং মানুষের অন্তরকে পরিশুদ্ধ করার কাজ করে। তথ্যপ্রযুক্তির এ যুগে সাহিত্য ব্যাপক ভূমিকা রাখতে পারে।’

লেখক ও নাট্য নির্মাতা শাকুর মজিদ বলেন, ‘মানুষের জীবনবোধের জন্য সাহিত্যের বিকল্প নেই। পৃথিবীর সকল বিপ্লবের পিছনে সাহিত্যের ভূমিকা অনেক বেশি। এমনকি একাত্তরের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা লাভে সাহিত্য ভূমিকা রেখেছিল বলেই ১৪ ডিসেম্বর ৯৯১ জন্য শিক্ষাবিদ ও সাহিত্যিককে হত্যা করা হয়েছিল।’ 

উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীরা নানা আয়োজনে এবং দেশ ও জাতির অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখার শপথ গ্রহণ এবং সাংস্কৃতিক উৎসবের মাঝে দিনটি পালন করে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. নজরুল ইসলাম, ট্রাস্টি বোর্ডের সদস্য লাবিবা আবদুল্লাহ, রেজিস্ট্রার কমডোর এম মুনিরুল ইসলাম (অব.), ডিনবৃন্দ, বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষকবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ ও শিক্ষার্থীরা এ আয়োজনে উপস্থিত ছিলেন।

লক্ষ্মীপুরে মাদক ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার
  • ৩১ মার্চ ২০২৬
সিগারেটের দাম বাড়ানোর ইঙ্গিত
  • ৩১ মার্চ ২০২৬
জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়নে মাঠে সক্রিয় থাকবে ছাত্রশিব…
  • ৩১ মার্চ ২০২৬
এক হাজার লিটার মজুদকৃত ডিজেল উদ্ধার, নির্ধারিত মূল্যে বিক্রি
  • ৩১ মার্চ ২০২৬
ক্যাম্পাস কুকুর-বিড়ালসহ অন্যান্য প্রাণীদের নিরাপদ আবাসস্থল …
  • ৩১ মার্চ ২০২৬
আলোচিত শিশুশিল্পী লুবাবার বিয়ের গুঞ্জন
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence