ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে বিজয় দিবস উদযাপন

১৭ ডিসেম্বর ২০২৩, ০৮:১১ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৭ PM
আলোচনা সভা

আলোচনা সভা © সংগৃহীত

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) তে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মহাখালী ক্যাম্পাসে এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএসইউ উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান। 

আইএসইউ উপাচার্য শিক্ষার্থীদের উদ্দ্যেশে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্ভীক, সাহসী ও বলিষ্ঠ নেতৃত্ব আমাদেরকে মুক্তির স্বাদ এনে দিয়েছিলো। পাকিস্তানিরা শাসন, শোষণ ও ৩০ লাখ স্বাধীনতাকামী মানুষের প্রাণ নিয়েও বাঙ্গালীদের বিজয় দাবিয়ে রাখতে পারেনি। 

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির ব্যবসায় শিক্ষা অনুষদের ডীন প্রফেসর ড. মো. তাহের বিল্লাল খলিফার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএসইউ ট্রেজারার (ভারপ্রাপ্ত), এইচ. টি. এম. কাদের নেওয়াজ। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির আইকিউএসি পরিচালক প্রফেসর ড. একরামুল হক, ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আলী এবং স্বাগত বক্তব্য প্রদান করেন রেজিস্ট্রার মো: ফাইজুল্লাহ কৌশিক। 

আলোচনায় বক্তারা বলেন, পাকিস্তানিরা ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবীদের হত্যার মধ্য দিয়েও বাঙ্গালীদের বিজয়ের অভ্যুদয় থামাতে পারেনি । মুক্তিযুদ্ধের বস্তুনিষ্ঠ ইতিহাস চর্চা করতে হবে এবং মুক্তিযুদ্ধের চেতনা সর্বত্র ছড়িয়ে দিতে শিক্ষা প্রতিষ্ঠানকে অগ্রণী ভূমিকা  পালন করার আহবান জানানো হয়। যাঁদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি লাল সবুজ পতাকা, সেই বীর মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা সহ তাঁদের রুহের মাগফিরাত কামনা করা হয়। 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন প্রোগ্রামের চেয়ারপার্সন, শিক্ষক-শিক্ষিকা, প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী, ও ছাত্রছাত্রীবৃন্দ।

জুলাই গণঅভ্যুত্থান দিবসে যবিপ্রবির গণভোজে অংশ নেবেন ৩ হাজার…
  • ০৫ আগস্ট ২০২৬
এবার গ্রাফিক্স আর্টস কলেজে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ
  • ০৫ আগস্ট ২০২৬
ছাত্রদল-শিবির সংঘর্ষে কবি নজরুল কলেজের অন্তত ২০ জন আহত
  • ০৫ আগস্ট ২০২৬
ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে বিদেশ যাচ্ছে ২৬ যবিপ্রবির শিক্ষা…
  • ০৫ আগস্ট ২০২৬
শিক্ষাঙ্গনে সহিংসতায় শিক্ষা অধিকার সংসদের উদ্বেগ, ৩ দফা দাবি
  • ০৫ আগস্ট ২০২৬
ডুয়েটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ০৫ আগস্ট ২০২৬