বিজয় দিবসে এশিয়ান ইউনিভার্সিটিতে আলোচনা সভা ও দোয়া

১৬ ডিসেম্বর ২০২৩, ০৮:৩৯ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৮ PM

© সংগৃহীত

মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এইউবি) আশুলিয়াস্থ স্থায়ী ক্যাম্পাসে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। 

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এইউবি উপাচার্য ইমেরিটাস প্রফেসর ড. শাহজাহান খান বলেন, মনে রাখতে হবে এই দেশ স্বাধীন করেছে গরীব কৃষক, মুটে মজুর সাধারন শিক্ষার্থী, গ্রামের সহজ সরল যুবকশ্রেণি। আমরা যেন তাদেরকে ভুলে না যাই। বঙ্গবন্ধু আজন্ম লড়েছেন এইসব সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তন করতে। আমাদের দেশকে ভালোবাসতে হবে। দেশের জন্য ত্যাগ করতে হবে।
 
প্রধান অতিথি’র বক্তব্যে এইউবি প্রতিষ্ঠাতা প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক বলেন, যে স্বপ্নকে সামনে নিয়ে সেদিন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দিয়েছিলেন এবং দেশকে স্বাধীন করেছিলেন সেই স্বপ্ন আজ বাস্তবে পরিণত হয়েছে। সেদিন বঙ্গবন্ধু’র ডাকে বাংলার দামাল ছেলেরা লাল সবুজের পতাকা এনে দিয়েছিল, সেই বিজয়ের চেতনাকে আমাদের ধরে রাখতে হবে। দেশকে এগিয়ে নিতে হবে, আর সেই জন্য দরকার দক্ষ মানব সম্পদ তৈরী করা।

মূল অলোচক প্রফেসর মো. আতিকুর রহমান বলেন, এই জাতি কখনো পরাধীনতার শৃঙ্খলে বাধা পরেনি, কেউ বেধে রাখতে পারেনি। স্বাধীনতা আমাদের অস্থিমজ্জায় আর রক্তকণিকায় প্রবাহিত। তাইতো সেইদিন পশ্চিম পাকিস্তানীরা শত জুলুম করেও আমাদের দাবাইয়া রাখতে পারেনি।

এইউবি ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুল ইসলাম বলেন, ছাত্র, শিক্ষক, কর্মজীবী আমরা প্রত্যেকেই আমাদের প্রত্যেকটি কাজ যদি দেশের তরে করি, তাহলেই দেশ আরো এগিয়ে যাবে। পুরো বাংলাদেশ সুখী সমৃদ্ধশালী সোনার বাংলায় পরিণত হবে।

সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডীন, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষিক-শিক্ষিকা এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মুক্তাশা দিনা চৌধুরী। বঙ্গবন্ধুকে নিয়ে স্বরচিত কবিতা আবৃত্তি করেন কবি ও লেখক অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান রবিউল করিম মৃদুল। সবশেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. আরিফুর রহমান।

জুলাই গণঅভ্যুত্থান দিবসে যবিপ্রবির গণভোজে অংশ নেবেন ৩ হাজার…
  • ০৫ আগস্ট ২০২৬
এবার গ্রাফিক্স আর্টস কলেজে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ
  • ০৫ আগস্ট ২০২৬
ছাত্রদল-শিবির সংঘর্ষে কবি নজরুল কলেজের অন্তত ২০ জন আহত
  • ০৫ আগস্ট ২০২৬
ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে বিদেশ যাচ্ছে ২৬ যবিপ্রবির শিক্ষা…
  • ০৫ আগস্ট ২০২৬
শিক্ষাঙ্গনে সহিংসতায় শিক্ষা অধিকার সংসদের উদ্বেগ, ৩ দফা দাবি
  • ০৫ আগস্ট ২০২৬
ডুয়েটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ০৫ আগস্ট ২০২৬