বিজয় দিবসে নর্দান ইউনিভার্সিটিতে আলোচনা সভার আয়োজন

১৬ ডিসেম্বর ২০২৩, ০৮:০০ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৮ PM

© টিডিসি ফটো

মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইউবি)। শনিবার (১৬ ডিসেম্বর) নর্দান ইউনিভার্সিটি মিলনায়তনে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

আয়োজিত এ সভায় বক্তব্য রাখেন এনইউবির উপ-উপাচার্য অধ্যাক ড. নজরুল ইসলাম, বিশিষ্ট লালন গবেষক শিক্ষাবিদ অধ্যাপক ড. আনোয়ারুল করিম।

বক্তাগণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শুধু বিজয় দিবস উদযাপনের মধ্যে সীমাবদ্ধ থাকলেই চলবে না, বরং বিজয়ের রং হৃদয়ে ধারণ করতে হবে; বীর মুক্তিযোদ্ধাদের ত্যাগের কথা স্মরণ করতে হবে। তবেই তোমাদের মধ্যে দেশপ্রেম যথাযথভাবে কাজ করবে। 

এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কমডোর এম মুনিরুল ইসলাম (অব.), বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানগণ, শিক্ষকবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ইনভেস্টমেন্ট অফিসার নিয়োগ দেবে এনআরবিসি ব্যাংক, আবেদন ৩০ সে…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
আরও নজরদারিতে প্রাথমিক বিদ্যালয়, ১ মাসে কত বিদ্যালয় পরিদর্শ…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় সংগীতের ব্যাকগ্রাউন্ডে শেখ হাসিনার ছবি, নোবিপ্রবির ২ …
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
১০০ গুণী শিক্ষক নির্বাচন কীভাবে, নীতিমালা প্রকাশ করল মাউশি
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
সরকারি পলিটেকনিকে ৪০ হাজার সিটের বিপরীতে রেকর্ড আবেদন
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬