এআইইউবিতে ডা. আনোয়ারুল আবেদীনের সম্মানে সেমিনার 

১৪ ডিসেম্বর ২০২৩, ০৭:৫৮ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৯ PM
সেমিনার শেষে ফটোসেশনে অতিথিরা

সেমিনার শেষে ফটোসেশনে অতিথিরা © টিডিসি ফটো

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. আনোয়ারুল আবেদীনের সম্মানে ‘সমসাময়িক কোরিয়া: ইতিহাস, গণতন্ত্র, অর্থনীতি, শান্তি ও নিরাপত্তা’ বিষয়ক সেমিনারের অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়টির প্রকৌশল অনুষদের উদ্যোগে সেমিনারটি আয়োজন করা হয়।

সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত কোরিয়া প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক। এর আগে এআইইউবি’র প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এবিএম সিদ্দিক হোসেন সেমিনারের উদ্বোধন করেন। আয়োজকরা জানিয়েছেন, এ সেমিনারের মাধ্যমে এআইইউবি শিক্ষার্থীদের কোরিয়ান সংস্কৃতি জানা ও শেখার সুযোগ হয়েছে।

আরও পড়ুন: স্বাধীনতা উত্তর বাংলাদেশে বৃদ্ধিবৃত্তিক উন্নতি কতটুকু বেড়েছে?

সেমিনারে রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক কোরিয়ান ইতিহাসের সংক্ষিপ্ত বিবরণী তুলে ধরার পাশাপাশি তিনি কোরিয়া প্রজাতন্ত্র ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর এর সফলতা কামনা করেন। 

এআইইউবি’র প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আব্দুর রহমান তার ধন্যবাদসূচক সমাপনী বক্তৃতায় সেমিনারের প্রধান বক্তা রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক’কে তার অনুপ্রেরণামূলক বক্তৃতার জন্য ধন্যবাদ জানান। সভা শেষে কোরিয়া দূতাবাসের রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক এবং ফার্স্ট সেক্রেটারি ইয়ং-মিন সিওকে এআইইউব’র পক্ষ থেকে সম্মাননা সূচক ক্রেস্ট প্রদান করা হয়।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোরিয়া দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ইয়ং-মিন সিও ও এআইইউবি ট্রাস্টি বোর্ডের সদস্য ডুলসি লামাগনা মজুমদার। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন কোরিয়ান দূতাবাসের প্রতিনিধি, এআইইউবি’র রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।

জুলাই গণঅভ্যুত্থান দিবসে যবিপ্রবির গণভোজে অংশ নেবেন ৩ হাজার…
  • ০৫ আগস্ট ২০২৬
এবার গ্রাফিক্স আর্টস কলেজে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ
  • ০৫ আগস্ট ২০২৬
ছাত্রদল-শিবির সংঘর্ষে কবি নজরুল কলেজের অন্তত ২০ জন আহত
  • ০৫ আগস্ট ২০২৬
ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে বিদেশ যাচ্ছে ২৬ যবিপ্রবির শিক্ষা…
  • ০৫ আগস্ট ২০২৬
শিক্ষাঙ্গনে সহিংসতায় শিক্ষা অধিকার সংসদের উদ্বেগ, ৩ দফা দাবি
  • ০৫ আগস্ট ২০২৬
ডুয়েটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ০৫ আগস্ট ২০২৬