শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করেছে ইউআইটিএস

১৪ ডিসেম্বর ২০২৩, ০৭:৫১ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৯ PM

© সংগৃহীত

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৩ পালন করে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল ৭.৩০ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া মিরপুরস্থ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ, রেজিস্ট্রার জনাব মোহাম্মদ কামরুল হাসান, প্রক্টর ড. মোঃ ইয়াছিন আলী, ছাত্রকল্যাণ উপদেষ্টা জনাব মো. তারিকুল ইসলাম, ইন্টারন্যাশনাল ডেস্কের অতিরিক্ত পরিচালক জনাব শুভ দাস, সহকারী প্রক্টর জনাব শামিম হোসেন, জনসংযোগ কর্মকর্তা জনাব মো. সাইফুল ইসলামসহ শিক্ষক - শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। 

সূর্যোদয়ের সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের ভাটারাস্থ স্থায়ী ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন (অর্ধনমিত), কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

রেস্টুরেন্টে সংঘর্ষের ঘটনায় তিতুমীরের ৯ শিক্ষার্থীর বিরুদ্ধ…
  • ১৭ নভেম্বর ২০২৬
দক্ষতাকে কর্মসংস্থানে রূপান্তরের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত…
  • ১৭ নভেম্বর ২০২৬
ডিসেম্বর ঘিরে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে কঠোর নজরদারি, সতর্ক …
  • ১৭ নভেম্বর ২০২৬
১২ ঘণ্টা পর অবরুদ্ধ থেকে মুক্ত হলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভ…
  • ১৭ নভেম্বর ২০২৬
দেশে কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান হবে না: জামায়…
  • ১৬ নভেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয় তিন দিন বন্ধ ঘোষণা
  • ১৬ নভেম্বর ২০২৬