২৭শ’ শিক্ষার্থী নিয়ে অলিম্পিয়াড, সেরা ১৮ জন জিতল পুরস্কার

১৪ ডিসেম্বর ২০২৩, ০১:৪৫ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫০ PM
জেড. এইচ. সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অলিম্পিয়াডে বিজয়ীরা

জেড. এইচ. সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অলিম্পিয়াডে বিজয়ীরা © সংগৃহীত

‘প্রযুক্তির উৎকর্ষে গড়ে উঠুক স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্যে প্রথমবারের মতো শরীয়তপুর আইসিটি অলিম্পিয়াড জেড. এইচ. সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ ডিসেম্বর) এ অলিম্পিয়াডের আয়োজন করে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ।

এতে ছয়টি ক্যাটাগরিতে দুধাপে পরীক্ষা হয়। শরীয়তপুরের ৭২টি শিক্ষা প্রতিষ্ঠানের দু’হাজার ৭৮৬ জন শিক্ষার্থী অলিম্পিয়াডে অংশগ্রহণ করে।  শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষক ও অভিভাবকরাও উপস্থিত ছিলেন। পরীক্ষায় পাঠ্যক্রমের আইসিটি বই, বাস্তব জীবনে আইসিটির ব্যবহার, ইন্টারনেটের সুফল ও কুফল সম্পর্কে প্রশ্ন করা হয়। ৩০ মিনিটের ৫০ নম্বরের পরীক্ষাটি অনুষ্ঠিত হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. তালুকদার মো. লোকমান হাকিম। বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার অধ্যাপক আব্দুল খালেক, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন মো. এমরান পারভেজ খান, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড. মো. মাহমুদ আলম, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. মিজানুজ্জামান এবং ডেপুটি রেজিস্ট্রার খন্দকার তাহমিনা নিষাদ এলিন। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান মো. মাহফুজুর রহমান।

উপাচার্য বলেন, শিক্ষার্থীদের আইসিটি মনস্কতা বিকশিত করার লক্ষ্যে তাদের ক্ষমতাকে স্বীকৃতি দান ও পুরস্কৃত করার প্রয়াসে বিশ্ববিদ্যালয়ের আজকের এ আয়োজন। বর্তমান যুগ প্রযুক্তির যুগ। আমরা স্মার্ট বাংলাদেশের বিনির্মাণে এগিয়ে চলেছি। এই লক্ষ্য অর্জন করতে হলে আইসিটি শিক্ষার বিকল্প নেই। 

তিনি বলেন, বাংলাদেশের পিছিয়ে পড়া প্রত্যন্ত অঞ্চলে উচ্চশিক্ষার আলো ছড়িয়ে দিতে জেড. এইচ. সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন বীর মুক্তিযোদ্ধা মরহুম জয়নুল হক সিকদার। তাঁর প্রতিষ্ঠিত পথ ধরে বিশ্ববিদ্যালয় নানা কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে স্বল্প খরচে মানসম্মত উচ্চশিক্ষা প্রদান করছে। তোমরা শিক্ষার্থীরা জীবনে আরো ভালো কিছু করবে যাতে তোমাদের অভিভাবক ও শিক্ষকরা গৌরবান্বিত হন। অলিম্পিয়াডসহ নানা ধরণের কর্মকান্ড চালু থাকবে।

আরো পড়ুন: ৩৬ লাখ টাকাসহ স্নাতকোত্তর করুন যুক্তরাজ্যে, লাগবে না আবেদন ফি

আইসিটি অলিম্পিয়াডে ষষ্ঠ শ্রেণি-ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকার করে নাগের পাড়া স্কুল অ্যান্ড কলেজের রেদওয়ান অভি। ৭ম শ্রেণিতে শরীয়তপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শুচিস্মিতা চৌধুরী, ৮ম শ্রেণিতে আংগারিয়া উচ্চ বিদ্যালয়ের আফিফা তাহসিন, ৯ম ও ১০ম শ্রেণি ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকার করে সরকারি জাজিরা মোহন আলী মডেল উচ্চ বিদ্যালয়ের জ্যোতি কুন্ডু।

একাদশ ও দ্বাদশ শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান সরকারী কলেজের লামিয়া সাহেরা মুন্নি। এ ছাড়া স্নাতক শ্রেণি ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকার করেন জেড. এইচ. সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অর্পিতা পোদ্দার।

ছয়টি ক্যাটাগরিতে ১৮টি পুরস্কার (১ম, ২য়, ৩য়) দেওয়া হয়েছে। বিজয়ীদের ক্রেস্ট ও সনদ দেওয়া হয়। পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের সনদ দেওয়া হয়েছে। 

‘কখনো কনফর্মিস্ট, কখনো রিফর্মিস্ট, তারা আসলে অপারচুনিস্ট
  • ৩১ মার্চ ২০২৬
নামাজরত স্ত্রীর গলায় গামছা পেঁচিয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন
  • ৩১ মার্চ ২০২৬
আপনারা শেষ ৬ বলে ১২ রান করেছেন, কিন্তু এর আগে আমরা ৩০০ রান …
  • ৩১ মার্চ ২০২৬
আইপিএলে কাজ করতে এসে ব্রিটিশ প্রকৌশলীর রহস্যময় মৃত্যু
  • ৩১ মার্চ ২০২৬
আপনাদের ম্যানিফেস্টো পড়ে কয়জন ভোট দিয়েছে, বিএনপিকে আখতারে…
  • ৩১ মার্চ ২০২৬
জবিতে ছাত্রদল নেতার শিক্ষক হেনস্থার প্রতিবাদে শিক্ষার্থীদের…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence