ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে মানারাত ইউনিভার্সিটির ভিসির সৌজন্য সাক্ষাৎ

১৪ ডিসেম্বর ২০২৩, ১০:৪৯ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫০ PM
ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য

ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য © টিডিসি ফটো

বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভোশির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খান। বুধবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে ইরানের রাষ্ট্রদূতের আমন্ত্রণে তার বাসভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় ইরানের দূতাবাসের কালচারাল কাউন্সেলর সাইয়েদ রেজা মুহাম্মাদি ও মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী রেজিস্ট্রার সাইফুল্লাহ উপস্থিত ছিলেন। 

সাক্ষাৎকালে তারা পরস্পরের সঙ্গে কুশল বিনিময় করেন। ইরানের রাষ্ট্রদূত এ সময় অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খানকে মানারাত এর ভাইস চ্যান্সেলরের দায়িত্ব গ্রহণ করায় শুভেচ্ছা জানানোর পাশাপাশি মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সম্পর্কে খোঁজ খবর নেন ও মানারাত ইউনিভার্সিটির উত্তরোত্তর সফলতা কামনা করেন। এ ছাড়া সাক্ষাৎ শেষে তাঁরা পরস্পরের সাথে শুভেচ্ছা স্মারক বিনিময় করেন।

ডাকসুর জন্য বরাদ্দকৃত ডাস্টবিন ঢাবি ছাত্রদলকে দেওয়ার উদ্যোগ…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে বিভিন্ন গ্রেডে ৩৭ পদে চ…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
ফুটবল খেলা শেষ, জয় উদযাপন নিয়ে রাবিতে সংঘর্ষ, আহত ২
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
১৪০ গুণী শিক্ষকের তালিকা চাইল মাউশি
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে ‘ও’ এবং ‘এ’ লেভেলের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা …
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
জমকালো আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ করল বিইউবিটি
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬