স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নর্দান ইউনিভার্সিটিতে সিএসই ডে পালন

০৯ ডিসেম্বর ২০২৩, ০৭:৩৩ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৫ PM

© টিডিসি ফটো

আজ শনিবার (৯ ডিসেম্বর) নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ সিএসই ডে ২০২৩-এর আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য জনাব মোহাম্মাদ হাবিব হাসান।

এতে গেস্ট অব অনার ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অধ্যাপক ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো: আনোয়ার হোসেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খ্যাতিমান কম্পিউটার বিজ্ঞানী বুয়েটের অধ্যাপক ড. এম কায়কোবাদ, ড. বর্কিণ কুমার ঘোষ, সিইও, এফবসিসিআই, ইনোভেশন অ্যান্ড রিসার্চ সেন্টার, জনাব তাউফিকুর রহমান, হেড অব এটুআই-আইল্যাব ও জনাব সাদ আল জাবির আব্দুল্লাহ, হেড অব আইটি, নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ।

সিএসই ডে উপলক্ষ্যে নর্দানের সিএসই বিভাগ শিক্ষার্থীদের উদ্ভাবিত সফটওয়্যার, রোবট ও অন্যান্য প্রযুক্তি প্রদর্শন, নবাগত শিক্ষার্থীদের বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে হাবিব হাসান বলেন, প্রধানমন্ত্রী একটি স্মার্ট ডিজিটাল দেশ গড়ার প্রত্যয়ে অবিচল কাজ করে চলেছেন। আজ নর্দান ইউনিভার্সিটির শিক্ষার্থীদের যে উদ্ভাবনসমূহ দেখলাম তাতে প্রমাণিত হয় যে, মাননীয় প্রধানমন্ত্রী যে স্বপ্ন দেখেন, আগামী দিনে আপনারা হবেন সেই স্বপ্ন পূরণের অংশীদার। তিনি আরো বলেন, শিক্ষায় নর্দান ইউনিভার্সিটি হবে এ অঞ্চলের মাইলস্টোন।

নর্দান ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অধ্যাপক ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ বলেন, সময় বদলে গেছে, বর্তমান বিশ্ব প্রায় প্রতিদিনই নতুন নতুন প্রযুক্তি দেখছে। বিশ্বব্যাপী উদ্ভাবনের একটি সীমাহীন প্রতিযোগিতা চলছে। এই প্রতিযোগিতায় দেশকে এগিয়ে নিতে নলেজ ইন্ডাস্ট্রিতে দেশের হয়ে তোমরাই হবে আগামী দিনের মশালবাহী। 

খ্যাতিমান শিক্ষাবিদ অধ্যাপক ড. এম কায়কোবাদ সিএসই অধ্যয়নের গুরুত্ব তুলে ধরে বলেন, আমাদের সকল প্রয়োজনে এখনো প্রযুক্তি সুবিধা কিনতে হয় বিদেশ থেকে, যাতে প্রচুর পরিমাণ অর্থ বিদেশে চলে যায়। তিনি আশাবাদ ব্যক্ত করেন, আগামীদিনে দেশের তরুণ প্রকৌশলীরা সকল প্রয়োজনীয় প্রযুক্তি উদ্ভাবন করতে সক্ষম হবেন।

এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. নজরুল ইসলাম, রেজিস্ট্রার কমডোর এম মুনিরুল ইসলাম (অব:), সিএসই বিভাগের প্রধান জনাব রায়হান উল মাসুদ, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানগণ, শিক্ষকবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ ও বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ছাত্র-জনতার গণপ্রতিরোধের মুখে শেখ হাসিনার স্বৈরশাসন থেকে মু…
  • ০৫ আগস্ট ২০২৬
বছর ঘুরতেই অচল ৫৬ ইউনিয়নের কোটি টাকার আবহাওয়া যন্ত্র, সুফল …
  • ০৫ আগস্ট ২০২৬
রাজধানীর যেসব সড়ক আজ বন্ধ থাকবে
  • ০৫ আগস্ট ২০২৬
সকাল থেকেই মেঘলা আকাশ, ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান দিবসে যবিপ্রবির গণভোজে অংশ নেবেন ৩ হাজার…
  • ০৫ আগস্ট ২০২৬
এবার গ্রাফিক্স আর্টস কলেজে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ
  • ০৫ আগস্ট ২০২৬