ড্যাফোডিলে দ্বিতীয় মেয়াদে কোষাধ্যক্ষ হামিদুল হক খান মুরাদ

০৭ ডিসেম্বর ২০২৩, ০৬:১৯ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৬ PM
কোষাধ্যক্ষ হামিদুল হক খান মুরাদ

কোষাধ্যক্ষ হামিদুল হক খান মুরাদ © সংগৃহীত

হামিদুল হক খান মুরাদ বৃহস্পতিবার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে দ্বিতীয় মেয়াদে কোষাধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন। এর আগে ২০১৫ থেকে ২০২১৯ মেয়াদে তিনি প্রথমবার কোষাধ্যক্ষের দায়িত্ব  এবং ২০১৯ থেকে এ পদে যোগদানের পূর্বে তিনি পরিচালক (হিসাব ও অর্থ) হিসেবে দায়িত্ব পালন করেন।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে যোগদান করার পূর্বে তিনি  বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে ত্রিশ বছর যাবৎ ব্যবস্থাপনা ও অর্থ প্রশাসন বিভাগে কর্মরত ছিলেন। হামিদুল হক খান মুরাদ ১৯৮৪ সালের ১ অক্টোবর তারিখে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে যোগদান এর মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। তিনি ১৯৯৬ সালে প্রাইম ব্যাংকে ওপারেটিং অফিসার হিসেবে যোগদান করেন এবং ১৯৯৯ সালে তিনি এসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট পদে উন্নীত হন ।

২০০০ সালে তিনি মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড, ধানমন্ডি শাখায় ম্যানেজার হিসেবে যোগদান করেন। ২০০৫ সালে মার্কেন্টাইল ব্যাংক থেকে ডাচ-বাংলা ব্যাংকে ম্যানেজার হিসেবে যোগদান করেন। ২০১৩ সালে তিনি  এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড এ সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে যোগদান করেন। 

হামিদুল হক খান মুরাদ টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার কহেলী গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৫৭ সালে জন্ম গ্রহন করেন । তিনি চট্রগ্রাম বিশ্ববিদ্যালের লোক প্রশাসন বিভাগ থেকে দ্বিতীয় শ্রেনীতে প্রথম স্থান নিয়ে স্নাতক (সম্মান)  ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। ব্যক্তিগত জীবনে তিনি এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক এবং তার স্ত্রী ইয়াসমিন চৌধুরী জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার হিসেবে অবসর প্রহণ করেছেন।   তিনি দেশে-বিদেশের অনেক সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এর সাথে যুক্ত আছেন।

রেস্টুরেন্টে সংঘর্ষের ঘটনায় তিতুমীরের ৯ শিক্ষার্থীর বিরুদ্ধ…
  • ১৭ নভেম্বর ২০২৬
দক্ষতাকে কর্মসংস্থানে রূপান্তরের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত…
  • ১৭ নভেম্বর ২০২৬
ডিসেম্বর ঘিরে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে কঠোর নজরদারি, সতর্ক …
  • ১৭ নভেম্বর ২০২৬
১২ ঘণ্টা পর অবরুদ্ধ থেকে মুক্ত হলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভ…
  • ১৭ নভেম্বর ২০২৬
দেশে কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান হবে না: জামায়…
  • ১৬ নভেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয় তিন দিন বন্ধ ঘোষণা
  • ১৬ নভেম্বর ২০২৬